গ্যাস KYC: ১৬ অগাস্ট শেষ দিন, বাড়িতে বসে LPG eKYC কীভাবে করবেন?

LPG ekyc: এলপিজি গ্রাহকদের গ্য়াসের ই-কেওয়াসি করিয়ে ফেলতে বলা হয়েছে। এর অন্যথায় LPG বুকিংয়ে সমস্যা হতে পারে। বাড়িতে বসে কীভাবে LPG eKYC করাবেন? জেনে নিন

Advertisement
১৬ অগাস্ট শেষ দিন, বাড়িতে বসে LPG eKYC কীভাবে করবেন? বাড়িতে বসে LPG eKYC কীভাবে করবেন?
হাইলাইটস
  • LPG সিলিন্ডার ব্যবহারকারীদের e-kyc আপডেট করতে বলা হয়েছে।
  • যদি নির্দিষ্ট দিনের মধ্যে e-kyc না করা হয়, সেক্ষেত্রে গ্যাসের দামে ভর্তুকি পাওয়া যাবে না।
  • বাড়িতে বসে কীভাবে অনলাইনে eKYC করবেন?

২০২৬ সালে দাঁড়িয়ে দেশের প্রায় প্রতিটি বাড়িতেই রান্নার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার অপরিহার্য। কারণ কাঠ, কয়লা, ঘুঁটের মতো সামগ্রী পেরিয়ে এখন বেশিরভাগ পরিবারের রান্নাঘরই হয়েছে আপগ্রেড। তবে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, তাঁদের জন্য জরুরি আপডেট। সরকার ও পেট্রোলিয়াম সংস্থার তরফে LPG সিলিন্ডার ব্যবহারকারীদের  e-kyc আপডেট করতে বলা হয়েছে। এক্ষেত্রে শেষ দিন রয়েছে ১৬ অগাস্ট। যদি নির্দিষ্ট দিনের মধ্যে e-kyc না করা হয়, সেক্ষেত্রে গ্যাসের দামে ভর্তুকি পাওয়া যাবে না। এমনকি সিলিন্ডার পর্যন্ত নাও পেতে পারেন।

কাদের দ্রুত eKYC করানো উচিত?

সকল গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদেরই eKYC করাতে হবে। তবে বেশ কিছু গ্রাহকদের কোনও রকম ভুল করা চলবে না। যেমন যাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের কানেকশনের কেওয়াইসি (KYC) আপডেট করেননি, যাঁরা সম্প্রতি তাঁদের মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা বা অন্য কোনো তথ্য পরিবর্তন করেছেন, তাঁদের অবিলম্বে eKYC করে ফেলা উচিত।

বাড়িতে বসে কীভাবে অনলাইনে eKYC করবেন?

  • গ্যাস কোম্পানির (যেমন ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস) অফিসিয়াল ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে যান।

  • আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং 'eKYC' বা 'KYC আপডেট' বিভাগে ক্লিক করুন।

  • সেখানে আপনার এলপিজি গ্রাহক নম্বর, রেজিস্টার করা মোবাইল নম্বর এবং আপনার আধার নম্বর দেখেশুনে বসিয়ে ফেলুন।
  • এরপর, ওটিপি ভেরিফিকেশন অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলেই আধার-এর সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই OTP বসালেই eKYC হয়ে যাবে। পুরো প্রসেসটি করতে ৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়।

গ্যাস এজেন্সির অফিসে গিয়েও eKYC আপডেট করাতে পারেন

টেকনিক্যাল ঝামেলা এড়াতে চাইলে গ্যাস এজেন্সির অফিসে যান। অবশ্যই সঙ্গে রাখুন আধার কার্ড এবং গ্যাস কানেকশনের পাশবুক। সেখানে থাকা কর্মচারী আপনার আধার নম্বরের মাধ্যমে বিবরণ যাচাই করবেন। এরপরে, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন হবে এবং আপনার তথ্য আপডেট করা হবে।

 

POST A COMMENT
Advertisement