আধার কার্ড ডাউনলোডডিজিটাল ভারতে আধার কার্ড অত্যন্ত জরুরি। এটি একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে। তাই এই কার্ডটা যত্নে রাখতে হবে। নইলে কাজের সময় কার্ডটি খুঁজে পাওয়া যাবে না। তখন সমস্যায় পড়তে হবে।
আর মুশকিল হল, অনেকে ঠিক এই ভুলটাই করেন। তাঁরা হারিয়ে ফেলেন আধার কার্ড। তারপর বুঝতে পারেন না কী করবেন!
তবে এমনটা হলে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। বরং একটু মাথা ঠান্ডা রেখে প্রথমে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করে নিন। আপনি খুব সহজেই UIDAI ওয়েবসাইট থেকে ই-আধার ডাউনলোড করে ফেলতে পারেন। সেই সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন পিভিসি কার্ডের জন্য। তাই আসুন জেনে নেওয়া যাক ঠিক কীভাবে আধার কার্ড ডাউনলোড করা যায়।
নিজেই অনলাইনে ডাউনলোড করুন
অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে চাইলে মোবাইলের সঙ্গে আধারের লিঙ্ক থাকা বাধ্যতমূলক। আর সেটা করা থাকলে এই নিয়মগুলি মেনে আধার কার্ড ডাউনলোড করে নিন।
১. সবার প্রথমে UIDAI এর myaadhaar.uidai.gov.in পোর্টালে যান।
২. সেখানে গিয়ে হোমপেজে Retrieve Lost or Forgotten EID/UID বিকল্প বেছে নিন।
৩. তারপর আধার নম্বরের বিকল্প বেছে নিতে হবে।
৪. এবার নিজের পুরো নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন।
৫. এরপর স্ক্রিনের উপর একটা ক্যাপচা আসবে। সেটা ঠিক ঠাক লিখে দিন। তারপর সেন্ড ওটিপি-এর উপরে ক্লিক করুন।
৬. এই পরিস্থিতিতে আপনার রেজিস্টার নম্বরে একটা ওটিপি আসবে।
৭. সেটা দিয়ে দিন।
৮. এরপর আপনার মোবাইলে ১২ নম্বরের আধার নম্বর চলে আসবে। এটা রেখে দিন।
৯. এবার ইআধার কার্ড ডাউনলোড করার পালা। সেক্ষেত্রে হোমপেজে ডাউনলোড আধারে ক্লিক করুন।
২. তারপর ওটিপি সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
৩. শেষে ইআধার আসবে পিডিএফ ফাইল হিসেবে।
কীভাবে খুবলেন পিডিএফ ইআধার
ইআধার ওপেন করতে চাইলে পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে নামের প্রথম ৪ অক্ষর ক্যাপিটালে লিখুন। তারপর লিখতে হবে জন্মের বছর। তাহলেই খুলে যাবে পিডিএফ। ধরুন আপনার নাম AMIT KUMAR। আর জন্মের বছর 1995। তাহলে পাসওয়ার্ড হবে AMIT1995। পিডিএফ-এ এই পাসওয়ার্ড দিলেই কাজ হবে।
তবে আধার কার্ড হারিয়ে ফেললে একবার থানায় গিয়ে জেনারেল ডায়েরি করে নিন। সেটা করা থাকলে কেউ আপনার কার্ড ভুলভাবে ব্যবহার করলেও আপনার কাছে বলার কিছু থাকবে।