Download Voter Card Online: ভোটার কার্ড অনলাইনেই ডাউনলোড করা যায়, কীভাবে? রইল স্টেপ
অনেকেই ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন। কারও কারও ভোটার কার্ডের অবস্থা আবার খারাপ। এমন পরিস্থিতিতে আপনারা চাইলে অনায়াসে অনলাইনেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এই কার্ডের নাম ই-এপিক কার্ড। আরও নির্দিষ্ট করে বললে ইলেকট্রনিক ভার্সন অব ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড। এই কার্ড অনলাইন থেকেই ডাউনলোড করা যায়। তারপর আপলোড করে রাখা যায় ডিজিলকারে। এছাড়া আপনি চাইলে এটা প্রিন্ট করেও রেখে দিতে পারেন।
অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড - কলকাতা,
- 10 Apr 2026,
- (Updated 10 Apr 2026, 11:20 AM IST)
হাইলাইটস
- অনেকেই ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন
- এমন পরিস্থিতিতে আপনারা চাইলে অনায়াসে অনলাইনেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন
- এই কার্ডের নাম ই-এপিক কার্ড
অনেকেই ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন। কারও কারও ভোটার কার্ডের অবস্থা আবার খারাপ। এমন পরিস্থিতিতে আপনারা চাইলে অনায়াসে অনলাইনেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এই কার্ডের নাম ই-এপিক কার্ড। আরও নির্দিষ্ট করে বললে ইলেকট্রনিক ভার্সন অব ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড। এই কার্ড অনলাইন থেকেই ডাউনলোড করা যায়। তারপর আপলোড করে রাখা যায় ডিজিলকারে। এছাড়া আপনি চাইলে এটা প্রিন্ট করেও রেখে দিতে পারেন।
এখন প্রশ্ন হল, কীভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমেই আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা https://voters.eci.gov.in/-এ গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। সেখানে গিয়ে লগইন করুন।
- এরপর আপনাকে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপর ক্লিক করুন রিকোয়েস্ট ওটিপি বাটনে।
- এবার আপনি মোবাইলে একটি ওটিপি পাবেন। সেটা দিয়ে দিন নির্দিষ্ট জায়গায়। তারপর ভ্যারিফাই লগইন করুন।
- তারপর অপনাকে ই-এপিক কার্ড ডাউনলোড ট্যাবে ক্লিক করতে হবে।
- সেখানে ক্লিক করার পর এপিক নম্বর বা ফর্ম রেফারেন্স নম্বর অপশন সিলেক্ট করুন।
- তারপর সেই মতো এপিক নম্বর বা ফর্ম রেফারেন্স নম্বর দিন। সেই সঙ্গে সিলেক্ট করতে হবে স্টেট বা রাজ্যের নাম। এবার সার্চে ক্লিক করুন।
- আপনি এপিক নম্বর ভোটার আইডি কার্ডে দেখতে পারবেন। আর রেফারেন্স নম্বর দেখা যাবে ফর্ম ৬-এর অ্যাকনলেজমেন্ট স্লিপে।
- আপনি সার্চ ক্লিক করার পরও স্ক্রিনে ভেসে উঠবে ভোটার কার্ড। তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। যদি মোবাইল নম্বর আপডেটেড থাকে, তাহলে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন।
- তারপর ওটিপি দিন এবং ভেরিফাই করুন।
- এবার ডাউনলোড ই-এপিক বাটনে ক্লিক করুন। ব্যস, তাহলেই কাজ হবে।
মাথায় রাখতে হবে, এই কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল নম্বর আপডেট করতে হবে। আপনি ফর্ম ৮ ফিলআপ করেই নিজের মোবাইল নম্বর আপডেট করে দিতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
আর কোন কোন ডকুমেন্ট নিয়ে ভোট দেওয়া যাবে?
এই সব প্রমাণপত্র নিয়ে ভোট দিতে পারবেন-
- আধার কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- প্যান কার্ড
- ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফোটযুক্ত পাসবুক
- MNREGA-এর জবকার্ড
- ফটোযুক্ত কোনও পেনশন ডকুমেন্টস
- সরকারের ইস্যু করা কোনও সার্ভিস আইডি কার্ড
- হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড