Download Voter ID Card: ভোটার কার্ড কীভাবে অনলাইনেই ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি
বাংলায় এক দফার ভোট হয়ে গিয়েছে। এই দফায় ভোট পড়েছে ৯২.৮৮ শতাংশ। আর এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। দলে দলে মানুষ বুথে গিয়ে ভোট দিয়েছেন। এবার আসছে দ্বিতীয় দফার ভোট। সেটি ২৯ এপ্রিল হবে। এই দফায় ১৪২ কেন্দ্রে ভোট হতে চলেছে। তাই যাঁরা যাঁরা এই দফায় ভোট দেবেন, তাঁরা নিজের ভোটার কার্ডটি খুঁজে রাখুন। নইলে ভোট দিতে গিয়ে আদতে বিপদে পড়তে পারেন।
ভোটার কার্ড ডাউনলোড- কলকাতা,
- 25 Apr 2026,
- (Updated 25 Apr 2026, 11:54 AM IST)
হাইলাইটস
- বাংলায় এক দফার ভোট হয়ে গিয়েছে
- এবার আসছে দ্বিতীয় দফার ভোট
- তাঁরা নিজের ভোটার কার্ডটি খুঁজে রাখুন
বাংলায় এক দফার ভোট হয়ে গিয়েছে। এই দফায় ভোট পড়েছে ৯২.৮৮ শতাংশ। আর এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। দলে দলে মানুষ বুথে গিয়ে ভোট দিয়েছেন। এবার আসছে দ্বিতীয় দফার ভোট। সেটি ২৯ এপ্রিল হবে। এই দফায় ১৪২ কেন্দ্রে ভোট হতে চলেছে। তাই যাঁরা যাঁরা এই দফায় ভোট দেবেন, তাঁরা নিজের ভোটার কার্ডটি খুঁজে রাখুন। নইলে ভোট দিতে গিয়ে আদতে বিপদে পড়তে পারেন।
তবে একান্তই যদি ভোটার কার্ড খুঁজে না পান, সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট থেকে ডিজিটাল কার্ড ডাউনলোড করে নিতে পারেন। ভাবছেন সেটা কীভাবে সম্ভব হবে? সেই উত্তরটা রইল নিবন্ধটিতে।
কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন ভোটার কার্ড?
- https://voters.eci.gov.in/- সাইটে যান।
- সেখানে গিয়ে প্রথমে সাইন আপ করে নিন।
- এরপর লগইনের পালা। সেখানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন। এরপর ফোনে পাবেন একটি ওটিপি। সেই ওটিপি দিয়ে ভ্যারিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন। তাহলেই আপনি লগইন করে ফেলবেন।
- এবার আপনার সামনে আসবে অনেকগুলি অপশন। সেখানে ই-এপিক ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
- এপিক নম্বর (ভোটার কার্ড নম্বর) বা ফর্ম রেফারেন্স নম্বর অপশন বেছে নিন।
- এরপর এপিক নম্বর এবং ফর্ম রেফারেন্স নম্বর দিন। সেই সঙ্গে রাজ্যের নাম বেছে নিন। তারপর সার্চ অপশনে ক্লিক করলেই হবে।
- এবার আপনার সামনে ফুটে উঠবে ভোটার কার্ড। তবে এখনই কার্ডটা ডাউনলোড করতে পারবেন না।
- এরপর আপনাকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেই ওটিপি মোবাইলে আসার পর তা নির্দিষ্ট জায়গায় দিন। তারপর ভ্যারিফাই ওটিপি-তে ক্লিক করতে হবে।
- এই সময় আপনার সামনে আসবে ডাউনলোড ই-এপিক বাটন। তাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভোটার কার্ড। তাই আজই এই পদ্ধতিতে কার্ডটা নামিয়ে নিন।
এছাড়া চাইলে একই নিয়ম মেনে ECINET অ্যাপের সাহায্যে একই পদ্ধতিতে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তবে তার আগে অ্যাপটা প্লেস্টোর বা অ্যাপেল স্টোর থেকে ডাউলোড করে নিন।
কারা ডাউনলোড করতে পারবেন না?
সবাই চাইলেই এই কার্ড ডাউনলোড করে দিতে পারবেন না। বরং ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরের একটা যোগ থাকতে হবে। তাহলেই কার্ডটা ডাউনলোড করতে পারবেন। নইলে অনলাইনে ভোটার কার্ড মিলবে না।