Census Form Fill Up: আপনি কি ভাড়াটে? জনগণনার ফর্ম কীভাবে ফিলআপ করবেন, দেখে নিন

জনগণনার প্রক্রিয়ায় অনলাইনের ফর্ম ফিলআপ করা যাচ্ছে। এবার ফর্মে দিতে হচ্ছে বাড়ির বিস্তারিত বিবরণ। সেক্ষেত্রে কেউ যদি ভাড়া বাড়িতে থাকে, তাহলে কীভাবে ফর্ম ফিলআপ করবেন, জেনে নিন।

Advertisement
আপনি কি ভাড়াটে? জনগণনার ফর্ম কীভাবে ফিলআপ করবেন, দেখে নিন
হাইলাইটস
  • জনগণনার প্রক্রিয়ায় অনলাইনের ফর্ম ফিলআপ
  • কেউ যদি ভাড়া বাড়িতে থাকে, তাহলে কীভাবে ফর্ম ফিলআপ?
  • কী কী তথ্য বসাতে হবে অনলাইনে?

জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনেও তথ্য জমা নেওয়া হচ্ছে। যেখানে নিজের বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হচ্ছে প্রত্যেক নাগরিককে। যার মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট নাগরিক কোন ধরনের বাড়িতে থাকেন, সেখানে কী কী সুবিধা রয়েছে ইত্যাদি। কিন্তু আপনি যদি একজন ভাড়াটিয়া হন, তবে কীভাবে অনলাইনে সমস্ত তথ্য ফিলআপ করবেন, তা হয়তো অনেকেই ঠিক ঠাওর করতে পারছেন না। কোন প্রশ্নগুলির উত্তর দিতে হবে, আর কোনগুলির নয়, তা জেনে নিন...

ভাড়াটিয়া হলে কী করা উচিত? 
আপনি ভাড়াটিয়া হন বা নিজে বাড়ির মালিক, ২০২৭ সালের জনগণনার জন্য আপনাকে বর্তমান বাসস্থান সম্পর্কে তথ্য দিতে হবে। জনগণনার প্রথম পর্যায়ে যে কেউ তাঁর বর্তমান বাসস্থানের তথ্য পূরণ করতে পারবেন। কেউ জনগণনার ফর্ম ফিলআপ করলে বাড়ির গুগল লোকেশনও যুক্ত করার অপশন থাকবে। 

স্ব-গণনা বলতে কী বোঝায়?
আপনি অনলাইনে আপনার পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এই প্রক্রিয়ায় মোটে ১৫-২০ মিনিট সময় লাগবে। সফল ভাবে তথ্য জমা দিলে একটি আইডি দেওয়া হবে আপনাকে। প্রথমে আপনাকে se.census.giv.in ওয়েবসাইটে যেতে হবে। আপনার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন তারপর ক্যাপচা পূরণ করতে হবে। লোকেশন ব্যবহারের জন্য একটি ল্যাপটপ/ডেস্কটপ সুবিধাজনক। এরপর পরিবারের প্রধানের নাম লিখুন (যা পরে পরিবর্তন করা যাবে না)। তারপর আপনার মোবাইল নম্বর লিখুন (এক পরিবার- এক নম্বর)। 

আপনার ইমেল অ্যাডড্রেস দেওয়া বাধ্যতামূলক নয়। আপনাকে ভাষা ও OTP যাচাই করতে হবে। আপনার পছন্দের ভাষা বেছে নিন (এটি পরে পরিবর্তন করা যাবে না)। আপনার মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে যাচাই করুন। পরের ধাপে আপনাকে বাসস্থানের বিবরণ দিতে হবে। 

আপনার জেলা এবং পিন কোড (ঐচ্ছিক) লিখুন। আপনার গ্রাম/শহর, এলাকা এবং পরিচিত স্থান লিখুন। Search-এ ক্লিক করুন। আপনার বাড়ির উপর লাল মার্কারটি রাখুন। এরপর Save and Continue-তে ক্লিক করুক। এটি আপনার বাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। 

Advertisement

এরপর আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের দেওয়া তথ্য পর্যালোচনা করেও দেখতে পারবেন। একটি প্রিভিউ অপশনে ক্লিক করে দেখে নিন তথ্যগুলি। প্রয়োজন অনুযায়ী যে কোনও সংশোধন করতে পারবেন। তারপর ফাইনাল ফর্ম জমা করুন। 

আপনি একটি ১১ সংখ্যার আইডি পাবেন। এরপর আপনাকে ফিল্ড ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যেখানে আপনাকে আপনার আইডি-টি দেখাতে হবে। তারপরই ডেটা অনুমোদিত হবে। 

কী কী বিষয়ে মাথায় রাখতে হবে?
নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একটি পরিবারই রেজিস্টার করাতে পারবে। ভাষা এবং পরিবারের প্রধানের নাম পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এক্ষেত্রে। যা পরবর্তীতে জনগণনার আধিকারিকরা যাচাই করবেন। 

কী কী প্রশ্ন করা হবে?
ভারতে চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া জনগণনার প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন করা হবে। এটি হবে সম্পূর্ণ ডিজিটাল একটি জনগণনা, যেখানে আবাসন পরিস্থিতি, মৌলিক সুযোগ-সুবিধা (জল, বিদ্যুৎ, শৌচাগার), পরিবারের সদস্য সংখ্যা, সম্পদ (যানবাহন, টিভি, ইন্টারনেট) এবং প্রথমবারের মতো একত্রে বসবাসকারী দম্পতিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। 

শনাক্তকরণ ও বাড়ির বিবরণ
> বিল্ডিং নম্বর এবং সেন্সাস হাউস নম্বর
> বাড়ির ব্যবহার (আবাসিক, বাণিজ্যিক)
> বাড়ির অবস্থা (পাকা, কাঁচা)
> দেওয়াল, ছাদ এবং মেধেতে ব্যবহৃত প্রধান উপকরণ

পরিবার ও আবাসন
> পরিবারের সদস্য সংখ্যা
> পরিবারে সাধারণত বসবাসকারী মোট ব্যক্তির সংখ্যা
> পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ
> প্রধান তফসিলি জাতি/উপজাতি বা অন্য কোনও শ্রেণির অন্তর্ভূক্ত কি না
> বাড়ির মালিকানা (নিজস্ব না ভাড়া)
> পরিবারে উপলব্ধ ঘরের সংখ্যা
> পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা 

সুবিধা
> পানীয় জলের প্রধান উৎস
> বিদ্যুতের প্রধান উৎস
> শৌচাগারের সুবিধা ও ধরন
> নিকাশী ব্যবস্থা 
> স্নানের সুবিধা 
> রান্নাঘর ও LPG/PNG সংযোজন
> রান্নার প্রধান জ্বালানি (কাঠ, গ্যাস)

সম্পদ ও ডিজিটাল সুবিধা 
> রেডিও/টেলিভিশন
> ইন্টারনেট
> ল্যাপটপ/কমপিউটার
> টেলিফোন/মোবাইল
> যানবাহনের সংখ্যা 
> প্রধান খাদ্যশস্য
> মোবাইল নম্বর

প্রথমবারের মতো লিভ ইন রিলেশনে থাকা দম্পতিতে পরিবারের অংশ হিসেবে নথিভুক্ত করা হবে। 


 

 

POST A COMMENT
Advertisement