Free Ration Apply: বিনামূল্যে রেশন পাবেন কারা? কী কী নথি লাগবে? রইল আবদনের পদ্ধতি

বিনামূল্যে রেশনের সুবিধা নিতে কোন কোন নথি প্রয়োজন? কীভাবে আবেদন করা যাবে এই স্কিমে। বিস্তারিত জেনে নিন...

Advertisement
 বিনামূল্যে রেশন পাবেন কারা? কী কী নথি লাগবে? রইল আবদনের পদ্ধতি
হাইলাইটস
  • বিনামূল্যেই মিলবে রেশন
  • কারা পাবেন, কীভাবে আবেদন?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

বিনামূল্যে রেশন  দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই রয়েছে মোদী সরকারের একটি স্কিম।   'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' (PMGKAY)। এর প্রকল্পের সুবিধা নিতে কোন কোন নথি প্রয়োজন? কীভাবে আবেদন করা যাবে এই স্কিমে। বিস্তারিত জেনে নিন...

বিনামূল্যে রেশন পাবেন কারা?
> অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ড আছে এমন পরিবার। 
> প্রায়োরিটি হাউসহোল্ড (PHH) রেশন কার্ড আছে এমন পরিবার। 

কারা রেশনে কী কী পাবেন?
> AAY পরিবার পাবে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য
> PHH পরিবারের প্রতি সদস্যকে মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে। 

রেশন কার্ড না থাকলে কী করবেন?
আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট বা নিকটবর্তী জনসেবা কেন্দ্রে আবেদন করা যাবে। 

 অনলাইনে আবেদনের পদ্ধতি
> রাজ্যের Food & Supplies ওয়েবসাইটে যান। 
> নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন। 
> প্রয়োজনীয় নথি আপলোড করুন। 
> আধার ও মোবাইল নম্বর ভেরিফাই করুন।
> আবেদন জমা দিন। 

অফলাইনে আবেদন করা যাবে জনসেবা কেন্দ্রতে। 

কী কী নথি লাগবে?
> আধার কার্ড
> ঠিকানার প্রমাণ
> পাসপোর্ট সাইজ ছবি
> পরিবারের সদস্যদের তথ্য 
> মোবাইল নম্বর
> e-KYC জরুরি

 

POST A COMMENT
Advertisement