PF savings for Retirement Corpus: রিটায়ারমেন্টের জন্য প্রচুর টাকা জমাতে চান? এভাবে বাড়ান PF সেভিংস

PF-এ সেভিংস বাড়াতে চান? বাড়াতে চান সেভিংস? রিটায়ারমেন্ট প্ল্যান করুন এভাবে।

Advertisement
রিটায়ারমেন্টের জন্য প্রচুর টাকা জমাতে চান? এভাবে বাড়ান PF সেভিংসপিএফ সেভিংস বাড়ান
হাইলাইটস
  • PF-এ সেভিংস বাড়াতে চান?
  • বাড়াতে চান সেভিংস?
  • রিটায়ারমেন্ট প্ল্যান করুন এভাবে

চলতি বছরে বিরাট পরিবর্তন এসেছে ইপিএফ-এ। সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০-এর অধীনে ইপিএফ স্কিম, ২০২৬ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এটি ১৯৫২ সালের পুরনো ইপিএফ স্কিমের বদলে এসেছে। তবে নয়া স্কিমেও কর্মীদের অধিকাংশ সুবিধাই আগের মতো রাখা হয়েছে। পাশাপাশি কোনও কর্মী চাইলে এখন অবসরের জন্য বেশি টাকা সঞ্চয় করতেই পারেন।

পুরনো ইপিএফ অ্যাকাউন্টের কী হবে?
নতুন ইপিএফ স্কিম চালু হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, পুরনো ইপিএফ অ্যাকাউন্টের কী হবে? তাঁদের বলি,  আগে থেকে ইপিএফ অ্যাকাউন্ট থাকলে চিন্তার কারণ নেই। পুরনো ইপিএফ অ্যাকাউন্ট নতুন স্কিমে অটোমেটিক চলে যাবে। নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার হবে না। আগের সব জমা টাকাও একবারে সেফ থাকবে।

কত টাকা EPF-এ জমা দিতে হবে?
এই নিয়মটা আগের মতোই রয়েছে। আগের মতোই কর্মীদের বেসিক বেতন ও ডিএ -এর ১২ শতাংশ EPF-এ জমা দিতে হবে। এই নিয়ম ১৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত বেতনের ক্ষেত্রে প্রযোজ্য।

তবে চাইলে কর্মীরা ১২ শতাংশের বেশি টাকাও ইপিএফ-এ জমা করতে পারবেন। এতে রিটায়ারমেন্টে একদম ফ্রি থাকবেন। অবসরের সময় বড় অঙ্কের টাকা নিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে পারবেন।

মাঝপথে টাকা তোলা যাবে?
এই বিষয়েও কোনও পরিবর্তন নেই। আগের মতোই নির্দিষ্ট কিছু কারণে ইপিএফ থেকে আংশিক টাকা তোলা যাবে। যেমন ধরুন, চিকিৎসার খরচ, পড়াশোনা, বিয়ে ও বাড়ির জন্য টাকা তুলতে পারবেন। 

কিন্তু সব টাকা তোলা যাবে না। এক্ষেত্রে অবসরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। তাহলেই কাজ হবে। 

ইপিএফ বেশি টাকা জমা দেওয়া উচিত?
Blaupunkt Audio India-এর ফিনান্স হেড রঘুবর সিংয়ের মতে, এটি পুরোপুরি নির্ভর করে একজন কর্মীর ফিনান্সিয়াল টার্গেট এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর।

যদি আপনার লক্ষ্য অবসরের জন্য বেশি টাকা জমানো হয়, আপনি যদি কম ঝুঁকিতে সরকারি নির্ধারিত সুদের সুবিধা পেতে চান, তাহলে ইপিএফ-এ বেশি টাকা জমা দেওয়া ভাল সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

বিশেষ করে যাঁদের রেগুলার ইনকাম রয়েছে, ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গিয়েছে, এবার রিটায়ারমেন্টের জন্য টাকা জমাতে চান, তাঁদের জন্য এটি ভাল বিকল্প হতে পারে।

কীভাবে ইপিএফ-এ বেশি টাকা জমা করবেন?
এর দু'টি উপায় রয়েছে। প্রথমত, বেতনের কাঠামো বদলে। এক্ষেত্রে ইপিএফ-এর টাকা সাধারণত বেসিক বেতন ও ডিএ-এর উপর হিসেব করা হয়। তাই সংস্থা রাজি থাকলে বেসিক বেতন বাড়িয়ে এবং অন্যান্য ভাতা কিছুটা কমিয়ে ইপিএফ-এ বেশি টাকা জমা দিতে পারেন। 

তবে এহেন সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নেওয়া উচিত টেক হোম স্যালারি কমবে কি না, আয়কের উপর এর কী প্রভাব পড়বে ইত্যাদি বিষয়গুলি।


এছাড়া ভলেন্টারি পিএফ কন্ট্রিবিউশন করতে পারেন। সেক্ষেত্রে ১২ শতাংশের বেশি সঞ্চয় করতে চাইলে ভলেন্টারি প্রফিডেন্ট ফান্ড বেছে নিতে পারেন। এর মাধ্যমে কর্মীরা বেসিক বেতন ও ডিএ-র সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ইপিএফ-এ জমা দিতে পারেন। 

তবে একটি বিষয় মনে রাখতে হবে, ভিপিএফ-এ কর্মী যে অতিরিক্ত টাকা জমা করবেন, তার সমপরিমাণ টাকা নিয়োগকর্তাকে দিতে হবে না।

 

POST A COMMENT
Advertisement