সিবিল স্কোরসিবিল স্কোর বেশি থাকা জরুরি। এই স্কোর বেশির দিকে থাকলে কম সুদে পাওয়া যায় লোন। পাশাপাশি ব্যাঙ্কে বারবার লোন পাওয়ার জন্য ছোটাছুটিও করতে হয় না। বরং ব্যাঙ্কই বাড়িতে এসে লোন দিয়ে যায়। তাই ক্রেডিট স্কোর বেশির দিকে রাখতে হবে। এটা ৭৫০-এর উপরে রাখা ভাল। আর Cibil Score ৭৫০-এর উপরে নিয়ে যেতে চাইলে কোনও বিরাট পদক্ষেপও নিতে হবে না। তার বদলে আপনারা অনায়াসে ক্রেডিট কার্ড ব্যবহার করেই এই স্কোর বাড়িয়ে নিতে পারেন।
ভাবছেন কীভাবে আবার এমনটা করা সম্ভব? আর আজ সেই পদ্ধতিটা জেনে নিন।
ঠিক সময় বিল মেটান
ক্রেডিট কার্ড ব্যবহার করে সিবিল স্কোর বাড়াতে চাইলে ঠিক সময়ে ক্রেডিট কার্ডের বিল মেটাতে হবে। এক্ষেত্রে ডিউ ডেট আসার অনেক আগেই বিলটা মিটিয়ে দিন। ব্যাস, তাহলেই দেখবেন কাজ হবে। কিছুদিনের মধ্যেই বেড়ে যাবে আপনার ক্রেডিট স্কোর। যার ফলে সহজেই লোন পাবেন ব্যাঙ্ক থেকে।
বেশি ধার নেবেন না
অনেকেই যতটা তাদের ক্রেডিট কার্ডের লিমিট থাকে, ঠিক ততটাই ব্যবহার করে নেন। আর সেই ভুলটা করেন বলেই কমে যায় ক্রেডিট স্কোর। তাই চেষ্টা করুন ক্রেডিট কার্ডে যতটা লোন পাওয়া যায়, তার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ব্যবহার করার। তাতেই সিবিল স্কোর বেড়ে যাবে। আগামিদিনে কম টাকায় মিলবে লোন।
মিনিমাম ডিউ দেবেন না
ক্রেডিট কার্ডে টাকা দেওয়ার দু'টি বিকল্প রয়েছে। প্রথমত আপনি একবারে টাকাটা দিতে পারেন। আর একটা বিকল্প হল তুলনায় কম টাকা দেওয়া। এটাকে বলা হয় মিনিমাম ডিউ পেমেন্ট। আর এভাবে টাকা দেওয়া হলেই সিবিল স্কোর কমে যায়। তাই মিনিমাম ক্রেডিট দেবেন না। তার বদলে পুরো টাকাটা দিয়ে দিন।
নিত্যনতুন ক্রেডিট কার্ড নেবেন না
অনেকেই একাধিক ক্রেডিট কার্ড নিয়ে রাখেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তাই চেষ্টা করুন মাঝে মধ্যেই নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই না করার। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
পুরনো ক্রেডিট কার্ড রাখুন সঙ্গে
অনেকেই পুরনো ক্রেডিট কার্ড ব্যবহার করেন না। তার বদলে নতুন নতুন ক্রেডিট কার্ড নেন। আর এটাই ভুল। তাই বিশেষজ্ঞরা বলেন, পুরনো ক্রেডিট কার্ডটাই অ্যাক্টিভ রাখতে হবে। এই কাজটা করলেই আদতে সমস্যার সহজ সমাধান করা সম্ভব হবে। দেখবেন টুক করে বেড়ে যাবে সিবিল স্কোর।