Scooter Mileage Increase Tips: স্কুটারের মাইলেজ লাফিয়ে বাড়বে, ৫ নিনজা টেকনিক রইল

এখন অনেকেই ব্যবহার করেন স্কুটার। তাঁরা বাইকের থেকেও এটাই বেশি পছন্দ করেন। আর এই স্কুটার পছন্দ করার একাধিক কারণ রয়েছে। প্রথমত, এটা নারী এবং পুরুষ দু'জনই ব্যবহার করতে পারেন। এছাড়া এতে খুব সহজেই জিনিসপত্র নিয়ে আসা যায়। তৃতীয়ত, এর ওজন কম হওয়ায় খুব সহজেই চলাফেরা করা যায়। সেই কারণেই স্কুটারের প্রতি মানুষের এত ভালোবাসা। 

Advertisement
স্কুটারের মাইলেজ লাফিয়ে বাড়বে, ৫ নিনজা টেকনিক রইলস্কুটারের মাইলেজ বাড়বে কীভাবে?
হাইলাইটস
  • এখন অনেকেই ব্যবহার করেন স্কুটার
  • তাঁরা বাইকের থেকেও এটাই বেশি পছন্দ করেন
  • এই স্কুটার পছন্দ করার একাধিক কারণ রয়েছে

এখন অনেকেই ব্যবহার করেন স্কুটার। তাঁরা বাইকের থেকেও এটাই বেশি পছন্দ করেন। আর এই স্কুটার পছন্দ করার একাধিক কারণ রয়েছে। প্রথমত, এটা নারী এবং পুরুষ দু'জনই ব্যবহার করতে পারেন। এছাড়া এতে খুব সহজেই জিনিসপত্র নিয়ে আসা যায়। তৃতীয়ত, এর ওজন কম হওয়ায় খুব সহজেই চলাফেরা করা যায়। সেই কারণেই স্কুটারের প্রতি মানুষের এত ভালোবাসা। 

কিন্তু এহেন স্কুটারের একটা বিরাট সমস্যা রয়েছে। সেটা হল মাইলেজ। অনেকেরই অভিযোগ, এই টু হুইলারের মাইলেজ অনেকটা কম। তাই মাসের শেষে খরচ হয় বেশ কিছুটা। 

যদিও চিন্তার কিছু নেই। আপনি ঠিকভাবে স্কুটার ব্যবহার করলে অনায়াসে মাইলেজ বাড়বে। তাই দ্রুত সেই সব নিয়ম সম্পর্কে জেনে নিন। 

ঠিক স্পিডে চালান
সঠিক স্পিডে বাইক চালাতে হবে। অন্তত ৪০ থেকে ৫৫ কিমি স্পিডে চালানোর চেষ্টা করুন। তাতে মাইলেজ পাবেন বেশি। অন্যদিকে খুব জোরে বা খুব ধীরে স্কুটার চালালে কমবে মাইলেজ। তাই সবার প্রথমে এই ভুলটা শুধরে নিতে হবে। 

টায়ারে পাম্প দিতে হবে
নিয়মিত টায়ারে পাম্প দিতে হবে। এটা হল প্রথম কাজ। মাথায় রাখতে হবে, টায়ার প্রেশার ঠিক না থাকলে স্কুটার বেশি তেল খেতে পারে। তখন মাইলেজ কমে যাবে। তাই এই ভুল আর নয়। বরং চেষ্টা করুন নিয়মিত টায়ারে পাম্প দেওয়ার। এই কাজটা করলেই পাম্প বাড়বে। 

বেশি এক্সিলারেট করবেন না
অনেকেই এক্সিলারেট করেন দ্রুত গতিতে। আর এই ভুলটা করেন বলেই বাড়ে বিপদ। হু হু করে তেল খায় স্কুটার। তাই এই ভুলও চলবে না। বরং চেষ্টা করুন ধীরে ধীরে স্কুটার এক্সিলারেট করার। তাহলেই অনায়েসে ভাল মাইলেজ পাবেন। মিটে যাবে সমস্যা। 

সার্ভিসিং করুন
অনেকেই স্কুটারের সার্ভিসিং ঠিক সময় করান না। আর এই ভুলটা করেন বলেই স্কুটার বেশি তেল খায়। এমনকী ইঞ্জিন খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই এমনটা করবেন না। বরং চেষ্টা করুন নিয়মিত স্কুটার সার্ভিসিং করে নেওয়ার। এই কাজটা করলেই দেখবেন কমে যাবে স্কুটারের তেলের চাহিদা। 

Advertisement

ইঞ্জিন বন্ধ করুন
শহরের একাধিক জায়গায় ট্র্যাফিক রয়েছে। আর সিগন্যালে আটকে থাকা অবস্থায় ইঞ্জিন অন রাখলে তেল তো খাবেই। তাই এই ভুলটাও এবার শুধরে নিতে হবে। বরং সিগন্যাল খেলেই আপনাকে ইঞ্জিন বন্ধ করে দিতে হবে। তাহলেই দেখবেন ইঞ্জিন কম খাবে তেল। 

 

POST A COMMENT
Advertisement