Water Tank Insulation Cover Price: ৪৫ ডিগ্রি গরমেও জল বরফ-শীতল, বাজারে স্পেশাল ওয়াটার ট্যাঙ্ক কভার

Water Tank Insulation Cover Price: নতুন এই প্রযুক্তির থার্মাল কভার বা জলের ট্যাঙ্কের জ্যাকেট মূলত তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল এবং বিশেষ মানের ফোম দিয়ে। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি এবং প্রবল তাপকে ট্যাঙ্কের ভেতরে ঢুকতে বাধা দেয়। ফলে বাইরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন ভেতরের জল গরম হতে পারে না। 

Advertisement
৪৫ ডিগ্রি গরমেও জল বরফ-শীতল, বাজারে স্পেশাল ওয়াটার ট্যাঙ্ক কভারWater Tank Insulation Cover Price: ৪৫ ডিগ্রি গরমেও জল থাকবে বরফ-শীতল, বাজারে এসে গেছে স্পেশাল ওয়াটার ট্যাঙ্ক কভার

Water Tank Insulation Cover Price: তীব্র গরমে শহরের মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, রোদের তেজে ছাদের খোলা জায়গায় বসানো জলের ট্যাঙ্কগুলি যেন একেকটা ফুটন্ত বয়লার হয়ে উঠেছে, বেলা এগারোটা বাজতে না বাজতেই সেই জল আর ছোঁয়া যাচ্ছে না।স্নান করা কিংবা হাত মুখ ধোয়ার কথা ভাবলেই গায়ে ছ্যাঁকা লাগার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই চরম সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে এখন এসে গিয়েছে এক দারুণ মুশকিল আসান, বিজ্ঞান আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই বিশেষ জিনিসটির নাম হল ইনসুলেটেড থার্মাল কভার। যা তীব্র রোদের মধ্যেও ছাদের জলের ট্যাঙ্ককে একদম ঠান্ডা রাখতে সাহায্য করবে।

নতুন এই প্রযুক্তির থার্মাল কভার বা জলের ট্যাঙ্কের জ্যাকেট মূলত তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল এবং বিশেষ মানের ফোম দিয়ে। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি এবং প্রবল তাপকে ট্যাঙ্কের ভেতরে ঢুকতে বাধা দেয়। ফলে বাইরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন ভেতরের জল গরম হতে পারে না। এই কভার ব্যবহার করলে শুধু যে জল ঠান্ডা থাকবে তাই নয়, এর ফলে প্লাস্টিকের তৈরি জলের ট্যাঙ্কের স্থায়িত্বও অনেক বেড়ে যাবে। রোদের কারণে প্লাস্টিক ফেটে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় থাকবে না।

বাজারে এখন বিভিন্ন মাপের ট্যাঙ্কের জন্য এই ইনসুলেটেড কভার অনায়াসে পেয়ে যাবেন। ৫০০ লিটার কিংবা ১০০০ লিটার থেকে শুরু করে আরও বড় ট্যাঙ্কের মাপেও এগুলি তৈরি করা হচ্ছে। ৫০০ লিটারের একটি সাধারণ মানের কভার মাত্র ৫০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যেই কেনা সম্ভব। তবে ব্র্যান্ড এবং উপাদানের গুণগত মানের ওপর ভিত্তি করে এই দাম কিছুটা বাড়তে পারে। কিছু উন্নত মানের মাল্টি লেয়ার কভারের দাম ১৫০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। 

সাধারণ প্লাস্টিক জ্যাকেটের তুলনায় সিলভার কোটিং যুক্ত অ্যালুমিনিয়াম ফয়েলের তৈরি কভারগুলির কার্যক্ষমতা অনেক বেশি। অনলাইনের পাশাপাশি এখন আপনাদের স্থানীয় বড় হার্ডওয়্যার দোকানেও এটি খুব সহজে মিলবে। সারা গরমকাল জুড়ে আরামদায়ক ঠান্ডা জল পাওয়ার জন্য এটি এককালীন একটি দারুণ বিনিয়োগ হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement