আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে?এখন 'ডিজিটাল ভারত'। আমাদের জীবনের অধিকাংশ কাজই তাই অনলাইনে চলছে। আর অনলাইন কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি নথি আধার কার্ড। আর শুধু ডিজিটাল নয়, স্কুল, কলেজ, ব্যাঙ্ক থেকে শুরু করে যাবতীয় কাজে এখন আধার কার্ড মাস্ট। তাই এই কার্ডের গুরুত্ব আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না নিশ্চয়ই।
তবে সমস্যা হল, এই কার্ড নিয়ে প্রতারণাও কম হয় না। এমনটা হতেই পারে যে আপনার অজান্তেই আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছেন। আর এমনটা হলে বিপদ পিছু নিতে পারে। তাই এই ধরনের পরিস্থিতির জন্য সাবধান হতে বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জেনে নিতে বলছেন, আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কি না। আর সেই প্রক্রিয়াটা জানান হল নিবন্ধটিতে।
আপনার অন্য কার্ড ব্যবহার করছেন কি না বুঝবেন কীভাবে?
এটা চেক করা খুব সহজ। মাত্র ২ মিনিটে জেনে নেওয়া যায় আপনার কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কি না।
১. প্রথমে আপনাকে myAadhaar ওয়েবসাইটে যেতে হবে
২. সেখানে লগইন অবশনে ক্লিক করে ১২ ডিজিটের আধার নম্বর দিন
৩. এরপর দিতে হবে ক্যাপচা
৪. এবার ওটিপি দিয়ে লগইন-এ ক্লিক করুন
৫. এই পরিস্থিতিতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটা দিয়ে লগইন করুন
৬. লগইন করার পর অথেন্টিকেশন হিস্ট্রিতে যেতে হবে
৭. সেখানে গিয়ে আপনি যেই তারিখের মধ্যে দেখতে চান, সেটা সিলেক্ট করুন
৮. এরপরই আপনার সামনে আসবে আধার ব্যবহারের সমস্ত তথ্য
৯. সেই তথ্য খতিয়ে দেখে নিন
১০. কোনও সন্দেহজন কিছু দেখলেই রিপোর্ট করুন
কোথায় জানাতে হবে অভিযোগ?
আধার কার্ডে কোনও সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট করতে হবে। এক্ষেত্রে UIDAI-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ অভিযোগ জানাতে পারেন। এছাড়া help@uidai.gov.in-এ পাঠাতে পারেন ইমেল।
আর এমন পরিস্থিতিতে এই কার্ডের বায়োমেট্রিক লকও করে দিতে হবে। তাহলেই অন্য কেউ ভুলভাবে এই কার্ড ব্যবহার করতে পারবে না।
কীভাবে করবেন বায়োমেট্রিক লক?
আশা করছি এই কয়েকটি নিয়ম মেনে চললেই বিপদ এড়াতে পারবেন।