Tribunal Voter List: ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি লিস্টে নাম আছে কি না জানবেন কীভাবে? প্রসেস রইল

মঙ্গলবার ভোররাতে সামনে এসেছে ট্রাইব্যুনালের প্রথম লিস্ট। এই লিস্টে ১৩৬ জন পাশ করেছেন। তাঁরা ভোট দিতে পারবেন। আর ২ জন করেছেন ফেল। তাঁদের এবার ভোট দেওয়ার সুযোগ মিলবে না। এখন প্রশ্ন হল, ট্রাইব্যুনালে নামের নিষ্পত্তি হল কি না, সেটা জানবেন কীভাবে? আর সেই বিষয়টাই জানালাম আমরা। 

Advertisement
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি লিস্টে নাম আছে কি না জানবেন কীভাবে? প্রসেস রইলট্রাইব্যুনালের ভোটার লিস্ট
হাইলাইটস
  • মঙ্গলবার ভোররাতে সামনে এসেছে ট্রাইব্যুনালের প্রথম লিস্ট
  • এই লিস্টে ১৩৬ জন পাশ করেছেন
  • ট্রাইব্যুনালে নামের নিষ্পত্তি হল কি না, সেটা জানবেন কীভাবে?

মঙ্গলবার ভোররাতে সামনে এসেছে ট্রাইব্যুনালের প্রথম লিস্ট। এই লিস্টে ১৩৬ জন পাশ করেছেন। তাঁরা ভোট দিতে পারবেন। আর ২ জন করেছেন ফেল। তাঁদের এবার ভোট দেওয়ার সুযোগ মিলবে না। এখন প্রশ্ন হল, ট্রাইব্যুনালে নামের নিষ্পত্তি হল কি না, সেটা জানবেন কীভাবে? আর সেই বিষয়টাই জানালাম আমরা। 

নাম খোঁজার পদ্ধতি
প্রথমে https://ceowestbengal.wb.gov.in/-এ যান। সেখানে গেলেই সাপ্লিমেন্টরি লিস্ট বলে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করতে হবে। 

এবার সেখানে থাকবে নিজের জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা বেছে নিয়ে ক্যাপচা দিয়ে দিন। তাহলেই দেখতে পাবেন সেই লিস্টে নাম রয়েছে কি না। 

তবে এভাবে নাম দেখতে অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নিজের ভোটার কার্ডের নম্বর দিয়েও নাম সার্চ করতে পারেন। এক্ষেত্রে 'সার্চ ইওর নেম ইন ইলেক্টোরাল রোল' অপশনে ক্লিক করুন। তারপর সব তথ্য দিয়ে ক্যাপচা লিখে করুন সাবমিট। আপনার নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে থাকলে তথ্য চলে আসবে। আপনি বুঝে যাবেন যে নামটা ভোটার লিস্টে চলে এসেছে। 

প্রকাশিত হল লিস্ট
মাথায় রাখতে হবে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে SIR নিয়ে নজিরবিহীন সব সিদ্ধান্ত দেখেছে পশ্চিমবঙ্গ। ২৮ ফেব্রুয়ারি বেরয় ফাইনাল লিস্ট। সেখানে প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। এই লিস্টে যাঁরা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিলেন, সেই সব ভোটারদের নামের নিষ্পত্তির জন্য বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করে কোর্ট। তাঁরাই নামের নিষ্পত্তি করছিলেন। আর সেখানেও অনেক মানুষের নাম ডিলিট হয়ে যায়। 

তারপর গঠন করা হয় ট্রাইব্যুনাল। সেখানে এই ডিলিটেড ভোটাররা আবেদন করেছেন। ট্রাইব্যুনালে সেই মামলারই নিষ্পত্তি করছিলেন বিচারকরা। সেই লিস্টই অবশেষে প্রকাশিত হল।

কিন্তু এই ভোটাররা ছাব্বিশের নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম দফার ভোটের (২৩ এপ্রিল) ২ দিন আগে, ২১ এপ্রিলের মধ্যে যাঁদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন। 

Advertisement

ও দিকে দ্বিতীয় দফার ভোট হল ২৯ এপ্রিল। তার দুই দিন আগে ২৭ এপ্রিলের মধ্যে যেই সব ভোটারের নাম থাকবে লিস্টে, তাঁরা দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এখন দেখার ঠিক কবে এই লিস্ট বেরয়। তারপরই বোঝা যাবে তাঁরা ভোট দিতে পারবেন কি না।

 

POST A COMMENT
Advertisement