SIP To 1 Croreঅনেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। আর সেটা কোনও বাড়াবাড়ি ভাবনাচিন্তা নয়। সঠিকভাবে প্ল্যানিং করলে আপনারা অনায়াসে কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন। তাই এখন থেকেই স্বপ্নটা দেখা শুরু করে দিন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাসে মাত্র ৫০০০ টাকা করে জমিয়েও ১ কোটি টাকার লক্ষ্য ছুঁয়ে ফেলা যেতে পারে। তবে সেক্ষেত্রে সাধারণভাবে ব্যাঙ্কে টাকা জমিয়ে লাভ হবে না। বরং আপনাকে করতে হবে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তাহলেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।
SIP কী?
এখন মোটামুটি সকলেই জেনে গিয়েছেন যে SIP কী জিনিস। তবে যাঁরা এখনও এই বিষয়ে খবর রাখেন না, তাঁদের বলি, এটি একটি বিনিয়োগ করার পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতিমাসে বিনিয়োগ করা হয়। মূলত কোনও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সেই টাকা শেয়ারবাজারে খাটে। যার ফলে মেলে ভাল রিটার্ন।
মাথায় রাখতে হবে যে সাধারণত ব্যাঙ্কের সুদ অনেকটাই কম। এমনকী পোস্ট অফিসের ডিপোজিটেও খুব একটা ভাল সুদ পাওয়ার আশা নেই। তাই এমন পরিস্থিতিতে SIP হল সেরা বিকল্প। এই প্রক্রিয়ায় টাকা জমিয়েই আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
৫ হাজার টাকা করে জমিয়েই কোটিপতি
আপনি অনায়াসে কোটিপতি হতে পারেন। মাত্র ৫ হাজার টাকার SIP করেই এই লক্ষ্যে পৌঁছনো সম্ভব। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা জেনে নিন।
১৫ শতাংশ অ্যানুয়াল রিটার্ন পেলে
অনেক ক্ষেত্রেই বছরে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায় SIP-তে। আর এমনটা হলে আপনি মাত্র ২৫ বছরেই ১ কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। তাই এই হিসেবটা মাথায় রেখে ইনভেস্টমেন্ট শুরু করে দিন।
১৮ শতাংশ রিটার্ন
কিছু ফান্ডে আবার ১৮ শতাংশ রিটার্নও মেলে। আর এতটা রিটার্ন পেলে আপনি ২১ থেকে ২২ বছরেই কোটিপতি হয়ে যেতে পারেন।
১২ শতাংশ হারে রিটার্ন
সাধারণত মিউচুয়াল ফান্ডের SIP-তে ১২ শতাংশ হারেই রিটার্ন মেলে। তাই এই হিসেবটা অনেক বেশি স্বচ্ছ। এক্ষেত্রে ৩০ বছরের মতো সময় লাগার সম্ভাবনা রয়েছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।