Ayushman Bharat Card Online: আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে বানাবেন কীভাবে? স্টেপ জানুন, LINK রইল

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চুক্তির কাজ শুরু হয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এই প্রকল্প চালু হলেই পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা মিলবে। এই টাকা দিয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে করা যাবে চিকিৎসা। অনেকেই জানতে চাইছেন, কীভাবে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করা যাবে? আর সেই উত্তরটা দিতেই এই নিবন্ধটি লেখা হল। 

Advertisement
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে বানাবেন কীভাবে? স্টেপ জানুন, LINK রইলআয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করবেন কীভাবে?
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চুক্তির কাজ শুরু হয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি
  • কীভাবে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করা যাবে?

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চুক্তির কাজ শুরু হয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এই প্রকল্প চালু হলেই পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা মিলবে। এই টাকা দিয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে করা যাবে চিকিৎসা। 

আর এহেন ঘোষণার পরই এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকেই জানতে চাইছেন, কীভাবে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করা যাবে? আর সেই উত্তরটা দিতেই এই নিবন্ধটি লেখা হল। 

কীভাবে তৈরি করবেন? 
অনলাইনেই তৈরি করা যায় এই কার্ড। আর কার্ড তৈরির কাজটা খুবই সহজ। সেক্ষেত্রে https://abha.abdm.gov.in/abha/v3/register লিঙ্কে যান। তাহলেই তৈরি করতে পারবেন এবিএইচএ নম্বর।

এই লিঙ্কে যাওয়ার পর দু'টি অপশন পাবেন। প্রথমত, আপনি আধার কার্ডের মাধ্যমে এই কার্ড তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও এই কার্ডটা বানিয়ে ফেলা যায়। এই দুইয়ের মধ্যে কোনও একটি অপশন বেছে নিন। তবে সবথেকে ভাল হয়, আধার কার্ডের মাধ্যমেই এই কার্ডটা বানালে। তাতে সুবিধা অনেক বেশি। ঝক্কি কম। তাই আধার কার্ডের মাধ্যমেই এই কার্ড বানানোর চেষ্টা করুন। 

আধার কার্ডের মাধ্যমে এই কার্ড বানানোর প্রক্রিয়া-
প্রথমেই আপনাকে আধার কার্ডের নম্বর দিতে হবে। তারপর 'আই এগ্রি' অপশনে ক্লিক করুন। এছাড়া দিতে হবে ক্যাপটা। তারপর আধার অথেন্টিকেশন করতে হবে। দিতে হবে নির্দিষ্ট ওটিপি। 

এই প্রসেসটা মিটিয়ে ফেলার পর দিতে হবে কমিউনিকেশন ডিটেলস। সেটার পর এবিএইচএ অ্যাড্রেস ক্রিয়েশন হবে। তারপর মিলবে এই ডিজিটাল কার্ড। তারপর গোটা দেশের তাবড় সব হাসপাতালে এই কার্ড ব্যবহার করা যাবে। 

কী কী সুবিধা মিলবে? 

  • সরকার এবং বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা।
  • পরিবার পিছু প্রতি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা মিলবে। 
  • চিকিৎসা প্যাকেজ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং ছাড়া পাওয়ার পরের চিকিৎসা খরচও মিলতে পারে।
  • পরিবারের সমস্ত সদস্যেরা পেতে পারেন এই বিমার সুবিধা। এই প্রকল্পের সুবিধা সব বয়সীরা পাবেন। পরিবারের সদস্য সংখ্যা যতই থাকুক না কেন, এই কভারেজ মিলবে। আগে থেকে থাকা রোগগুলিতেও অপেক্ষা করতে হবে না। এমনিতেই মিলবে কভারেজ।
  • প্রচুর অপারেশন এবং মেডিক্যাল ট্রিটমেন্ট হবে।
  • এই প্রকল্পের সম্পূর্ণ খরচ সরকার বহন করে। উপভোক্তাদের কোনও প্রিমিয়াম দিতে হয় না।
        

 

POST A COMMENT
Advertisement