SIR Online Voter List: ফাইনাল ভোটার লিস্ট শনিবারই, কীভাবে খুঁজবেন নিজের নাম? পুরো স্টেপ রইল

আর দেরি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৮ ফেব্রুয়ারিই ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই তালিকাটা অনলাইন এবং অফলাইন, দুইভাবেই দেখা যাবে। এই দুইভাবেই যাচাই করা যাবে যে ভোটার লিস্টে কী অবস্থায় রয়েছে আপনার নাম।  

Advertisement
ফাইনাল ভোটার লিস্ট শনিবারই, কীভাবে খুঁজবেন নিজের নাম? পুরো স্টেপ রইলSIR অনলাইন ভোটার লিস্ট
হাইলাইটস
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৮ ফেব্রুয়ারিই ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন
  • এই তালিকাটা অনলাইন এবং অফলাইন, দুইভাবেই দেখা যাবে
  • এই দুইভাবেই যাচাই করা যাবে যে ভোটার লিস্টে কী অবস্থায় রয়েছে আপনার নাম

আর দেরি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৮ ফেব্রুয়ারিই ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই তালিকাটা অনলাইন এবং অফলাইন, দুইভাবেই দেখা যাবে। এই দুইভাবেই যাচাই করা যাবে যে ভোটার লিস্টে কী অবস্থায় রয়েছে আপনার নাম।  

অনলাইনে নাম দেখবেন কীভাবে? 
খসড়া ভোটার লিস্টে যেভাবে নিজের নাম চেক করেছেন, এবারও নিয়মটা ঠিক তাই। এক্ষেত্রে কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in বা ceowestbengal.wb.gov.in-এ যেতে হবে। সেখানে গিয়ে নিজের নাম ও এপিক নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই দেখা যাবে যে আপনার নাম ভোটার লিস্টে রয়েছে কি না! থাকলেও বা সেটা কী অবস্থায় রয়েছে, তাও দেখা যাবে। 

এক্ষেত্রে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে উঠে যায়, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে নাম। তবে নাম এখনও যাচাই করা না হয়ে থাকলে নামের নীচের দিকে 'অ্যডজুডিকেশন' বা বিচারাধীন লেখা থাকবে। এছাড়া কারও নাম যদি মুছে দেওয়া হয়, তাহলে ডিলিটেড বলে লেখা থাকবে বলে জানা গিয়েছে। 

অ্যাপের মাধ্যমেও নাম খুঁজতে পারেন
শুধু ওয়েবসাইট নয়, অ্যাপের মাধ্যমেও আপনি নিজের নাম খুঁজতে পারেন। এক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন। এরপর 'সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট' অপশনটায় ক্লিক করুন। সেখানে ৪টি অপশন পাবেন। প্রথমত আপনি নিজের এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে পারবেন। এছাড়া 'সার্চ বাই ডিটেলস', 'সার্চ বাই মোবাইল' এবং 'সার্চ বাই কিউআর কোড' অপশন পাবেন। এর মধ্যে থেকে যে কোনও একটি বিকল্পের সাহায্যে নাম খুঁজে নিন ভোটার লিস্টে। 

অফলাইনেও দেখা যাবে নাম
অনেকেই অনলাইনে সড়গড় নয়। তাঁদের জন্য অফলাইনে নাম দেখার সুবিধা রেখেছে কমিশন। এক্ষেত্রে রাজ্যের সকল বিএলও-এর কাছে ভোটার লিস্ট থাকবে বলে জানান হয়েছে। আপনি চাইলেই তাঁদের কাছে গিয়ে দেখে নিতে পারেন লিস্ট। 

এছাড়া জেলা স্তর থেকে আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও সফট কপি দেওয়া হবে। তারাও আপনার নাম খুঁজে দিতে পারে। আবার যেসব রাজনৈতিক দলের কর্মী SIR-এ বিলএ হিসেবে কাজ করেছে, তাঁদের দেওয়া হবে হার্ড কপি। আপনি চাইলে তাঁদের কাছে গিয়েও নিজের নাম খুঁজে নিতে পারেন। 

Advertisement

আর কী জানা যাচ্ছে?
মাথায় রাখতে হবে, এখনও ডকুমেন্টস যাচাই করা বাকি। তাঁদের নামও কিন্তু এই লিস্টে থাকবে। তবে যাচাই করা বাকি থাকলে, সেটা উল্লেখ করে দেওয়া হবে। আর যতদূর খবর, এমন ৬০ লক্ষ নাম রয়েছে।

 

POST A COMMENT
Advertisement