Digital Life Certificate জমার সহজ পদ্ধতি জানুন, স্টেপ-বাই-স্টেপ গাইড

অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। একেবারে সহজ ভাষায় পুরোটি জানানো হল। Digital Life Certificate (সংক্ষেপে DLC) পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
Digital Life Certificate জমার সহজ পদ্ধতি জানুন, স্টেপ-বাই-স্টেপ গাইডDigital Life Certificate (সংক্ষেপে DLC) পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাইলাইটস
  • অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে চান?
  • Digital Life Certificate (সংক্ষেপে DLC) পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • আগে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাঙ্ক বা সরকারি অফিসে যেতে হত। 

Digital Life Certificate: অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। একেবারে সহজ ভাষায় পুরোটি জানানো হল। Digital Life Certificate (সংক্ষেপে DLC) পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাঙ্ক বা সরকারি অফিসে যেতে হত। এখন ঘরে বসেই অনলাইনে সহজে এই কাজ করা যায়। তবে অনেকে ফোন-ইন্টারনেট ব্যবহারে অতটা স্বচ্ছন্দ নন। চিন্তা নেই। একেবারে সহজে ধাপে ধাপে ব্যাখ্যা করা হল। আসুন, দেখে নেওয়া যাক।

কীভাবে অনলাইনে Digital Life Certificate জমা দেবেন?
আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট থাকতে হবে। এরপর নিচের স্টেপগুলি ফলো করুন;

১. Jeevan Pramaan অ্যাপ ডাউনলোড করুন
গুগল প্লে স্টোর থেকে ‘Jeevan Pramaan’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি সরকারি অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে(আতস কাচ চিহ্ন) Jeevan Pramaan লিখলেই এসে যাবে। ইনস্টল করে নিন। 

২. Aadhaar নম্বর দিন
ইনস্টল হয়ে গেলে এবার সেই অ্যাপ খুলুন। দেখবেন আধার নম্বর চাইছে। সেখানে সাবধানে নিজের আধার নম্বর লিখুন। এর সঙ্গে পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্যও চাওয়া হবে। সেগুলিও দিতে হবে। ফর্ম ফিলআপের মতো।

৩. মোবাইল নম্বর ভেরিফিকেশন
সব শেষে আপনার মোবাইল নম্বরে OTP পাঠানোর একটি অপশন আসবে। তাতে ক্লিক/টাচ করুন। মেসেজে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট বক্সে দিয়ে ভেরিফাই করুন।

৪. Face Authentication করুন
এবার সবচেয়ে সহজ কাজ। ফেস অথেন্টিকেশনের অপশন আসবে। তাতে টাচ করলেই মোবাইলের সামনের ক্যামেরা চালু হয়ে যাবে। সেখানে নিজের মুখ দেখাতে হবে। দেখবেন, এই সময় যেন ঘরে পর্যাপ্ত আলো থাকে।  

৫. সাবমিট করুন
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যস। কাজ শেষ। আপনার Digital Life Certificate তৈরি হয়ে যাবে।

শিখে রাখতে ক্ষতি নেই
প্রতি বছর পেনশন চালু রাখতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তাই নিজে শিখে রাখাই শ্রেয়। অন্যের ভরসায় থেকে লাভ নেই।

Advertisement

উন্নত প্রযুক্তির সুবিধা
ভারতে এখন এই পরিষেবা দ্রুত জনপ্রিয় হচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৮০ বছরের বেশি বয়সী প্রায় ১৪ লক্ষ মানুষ DLC জমা দিয়েছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। সব মিলিয়ে ১.১৫ কোটির বেশি মানুষ এই পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন।

কখন জমা দিতে হবে?
সাধারণ পেনশনভোগীদের জন্য ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় থাকে। তবে ৮০ বছরের বেশি বয়সীদের জন্য ১ অক্টোবর থেকেই জমা দেওয়া যায়।

নিজে না পারলে?
যাঁরা নিজে করতে পারেন না, তাঁদের জন্য India Post, India Post Payments Bank এবং গ্রামীণ ডাক সেবকরা বাড়িতে গিয়ে সাহায্য করছেন। এতে অসুস্থ বা চলাফেরায় অক্ষম মানুষদের সুবিধা হবে।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা এখন খুব সহজ। একটু চেষ্টা করলেই ঘরে বসেই কাজ হয়ে যায়। এতে সময় বাঁচে, কষ্ট কমে এবং পেনশন বন্ধ হওয়ার ভয়ও থাকে না।   

POST A COMMENT
Advertisement