Voter Card: ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, জানুন কমিশনের নিয়ম

ভোটার লিস্টে নাম থাকা ব্যক্তিদের মনেও নানা আশঙ্কা তৈরি হয়েছে। ভোটের দিন বুথে ভুলবশত তা না নিয়ে গেলে কি ভোট দেওয়া যাবে না? এই নিয়ে কী জানাচ্ছে কমিশন? যদিও এর জন্য বিশেষ কতগুলি নিয়ম মেনে চলতে হবে সংশ্লিষ্ট ভোটারকে।

Advertisement
ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, জানুন কমিশনের নিয়মভোটার কার্ড
হাইলাইটস
  • ভোটার লিস্টে নাম না থাকলেও ভোট দেওয়া যাবে?
  • বুথে ভোটার কার্ডের বিকল্প কোন কোন ডকুমেন্ট?
  • জেনে নিন নির্বাচন কমিশনের নিয়ম

রাজ্যে বোট ঘোষণা হয়ে গেলেও এখনও ৬০ লক্ষের বেশি মানুষ তালিকায় 'বিচারাধীন'। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এখনও কোনও নিষ্পত্তি হয়নি। কমিশনের কড়াকড়ি দেখে ভোটার লিস্টে নাম থাকা ব্যক্তিদের মনেও নানা আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন, অনেকে আবার বলছেন, ভোটের দিন বুথে ভুলবশত তা না নিয়ে গেলে কি ভোট দেওয়া যাবে না? এই নিয়ে কী জানাচ্ছে কমিশন? 

নির্বাচন কমিশন জানাচ্ছে, দুশ্চিন্তার কোনও কারণ নেই। ভোটার কার্ড ছাড়াও ভোটকেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দেওয়া যাবে। যদিও এর জন্য বিশেষ কতগুলি নিয়ম মেনে চলতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। 

ভোটার কার্ড ছাড়া বুথে যেতেই পারেন, সেক্ষেত্রে আপনার নাম অবশ্যই থাকতে হবে ভোটার তালিকায়। তেমনটা না থাকলে, অর্থাৎ চূড়ান্ত তালিকায় নামের পাশে ডিলিটেড বা অ্যাডজুডিকেশন লেখা থাকলে, ভোটার কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন না। 

ভোটার কার্ড হারিয়ে গেলে অন্য যে কোনও সচিত্র পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। পোলিং অফিসার আপনার নিয়ে যাওয়া পরিচয়পত্র খতিয়ে দেখার পর অনুমতি দিলে আপনিও ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ১০০ দিনের কাজের জব হোল্ডার কার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ছবি সহ পাশ বুক দেখালেও ভোট দিতে পারবেন বৈধ ভোটাররা। এছাড়াও ভোটার কার্ডের বিকল্প হতে পারে ছবি সহ পেনশনের বই, রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সার্ভিস কার্ড, ডিজিটাল ভোটার কার্ড। 

তবে কোনও সচিত্র পরিচয়পত্রেরই মোবাইল স্ক্রিনশট বা ফটোকপি দেখানো যাবে না। পোলিং অফিসারকে দেখাতে হবে আসল হার্ড কপি। 

 

POST A COMMENT
Advertisement