বাংলাদেশ না পাঠালেও, পয়লা বৈশাখে কলকাতার বাজারে এন্তার ইলিশ, দাম কত?

পয়লা বৈশাখে কলকাতার বাজারে দেখা মিলছে এন্তার ইলিশের। দুই ২৪ পরগনা সহ, হাওড়া-হুগলি সহ একাধিক জেলার বাজারে বুধবার দেখা গেল বিকোচ্ছে যথেষ্ট পরিমাণে ইলিশ। ৭০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাজারে।

Advertisement
বাংলাদেশ না পাঠালেও, পয়লা বৈশাখে কলকাতার বাজারে এন্তার ইলিশ, দাম কত?পয়লা বৈশাখে কলকাতার বাজারে এন্তার ইলিশ
হাইলাইটস
  • পয়লা বৈশাখে কলকাতার বাজারে দেখা মিলছে এন্তার ইলিশের।
  • ৭০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাজারে।
  • বাংলাদেশ থেকে যে ইলিশ পাঠানোর জল্পনা ছিল, তা আসেনি।

পয়লা বৈশাখে কলকাতার বাজারে দেখা মিলছে এন্তার ইলিশের। দুই ২৪ পরগনা সহ, হাওড়া-হুগলি সহ একাধিক জেলার বাজারে বুধবার দেখা গেল বিকোচ্ছে যথেষ্ট পরিমাণে ইলিশ। ৭০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাজারে।

বাংলাদেশি ইলিশ এল না!

নববর্ষে রাজ্যের মানুষ বাংলাদেশের ইলিশ দিয়ে উদযাপন করতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। চলতি মাসের শুরুতে ভারতে ইলিশ রফতানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার বাণিজ্যিকভাবে কোনও ইলিশ রফতানি করে না। ভারতে বিভিন্ন উৎসবে যে ইলিশ পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উপহার। এবারও পয়লা বৈশাখে ভারতের অনুরোধের প্রেক্ষিতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইলিশ রফতানি। এরপরেই জল্পনা ছড়িয়েছিল তবে কি কিছু ইলিশ ভারতে পাঠাতে পারে বাংলাদেশ?

যদিও পয়লা বৈশাখ পর্যন্ত পাওয়া তথ্য থেকে আভাস পাওয়া যাচ্ছে, ভারতবাসীর জন্য ইলিশ পাঠায়নি বাংলাদেশ। কাকদ্বীপ ফিশারম্যান অ্য়ান্ড ফিস ট্রেডারস অ্যাসোশিয়সনের সভাপতি বিজন মাইতি পয়লা বৈশাখের দিন bangla.aajtak.in -কে জানান, "মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কোনও ইলিশ ভারতে পাঠানো হয়নি। এখন পর্যন্ত যখন কোনও ইলিশ পাঠানো হয়নি, তাহলে ১লা বৈশাখ উপলক্ষে আর ইলিশ পাঠানোর আশা নেই।"

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বাবলু দাস এ প্রসঙ্গে বলেন, "বাংলাদেশ থেকে যে ইলিশ পাঠানোর জল্পনা ছিল, তা আসেনি। এখন কলকাতা ও আশেপাশের বাজারে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা স্টোরেজের ইলিশ।"

অন্যদিকে বিজন মাইতি জানিয়েছেন, "বাজারে পাওয়া বেশিরভাগ বড় ইলিশই এখন স্টোরেজের ইলিশ। অন্যদিকে কিছু ইলিশ রয়েছে মায়ানমারি চালানি ইলিশ।"

ইলিশ মাছের দাম কত রয়েছে?

Advertisement

কলকাতা ও আশেপাশের এলাকায় আজ পয়লা বৈশাখের দিন চড়া দামে বিকোচ্ছে ইলিশ-

  • ১ কেজি ইলিশের দাম রয়েছে ১২০০-১৩০০ টাকা। 
  • ১ কেজি ২৫০ গ্রামের ইলিশের দাম রয়েছে ১৫০০ টাকার উপরে। 
  • আর তুলনামূলক একটু ছোট ৭০০-৮০০ গ্রামের ইলিশের প্রতি কেজির দাম রয়েছে ১০০০ টাকার আশেপাশে।

 

POST A COMMENT
Advertisement