SIR and Citizenship: SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যাবে? যা জানাল কমিশন

পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন একবারে শেষের পথে। ১৪ ফেব্রুয়ারি বেরনোর কথা ছিল ফাইনাল ভোটার লিস্ট। তবে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ওই দিন লিস্ট বেরচ্ছে না। কবে তালিকা বেরবে, সেটা জানান হবে। আর এই ফাইনাল লিস্ট নিয়েই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভয়-উৎকণ্ঠা বাড়ছে। অনেকের মনেই জিজ্ঞাসা যে, এই লিস্টে নাম না থাকলে নাগরকিত্ব চলে যাবে না তো?

Advertisement
SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যাবে? যা জানাল কমিশনSIR এবং নাগরিকত্ব
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন একবারে শেষের পথে
  • ১৪ ফেব্রুয়ারি বেরনোর কথা ছিল ফাইনাল ভোটার লিস্ট
  • এই লিস্টে নাম না থাকলে নাগরকিত্ব চলে যাবে না তো?

পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন একবারে শেষের পথে। ১৪ ফেব্রুয়ারি বেরনোর কথা ছিল ফাইনাল ভোটার লিস্ট। তবে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ওই দিন লিস্ট বেরচ্ছে না। কবে তালিকা বেরবে, সেটা জানান হবে। আর এই ফাইনাল লিস্ট নিয়েই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভয়-উৎকণ্ঠা বাড়ছে। অনেকের মনেই জিজ্ঞাসা যে, এই লিস্টে নাম না থাকলে নাগরকিত্ব চলে যাবে না তো?

যদিও এই উত্তরটা আগেভাগেই দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। তাঁদের পক্ষ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টার সঙ্গে নাগরিকত্বের কোনও যোগ নেই। এই বিষয়টা সুপ্রিম কোর্টেও স্পষ্ট করে দিয়েছিল কমিশন। তারা সেখানে জানিয়ে দিয়েছিল যে SIR প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও যোগ নেই। কারও ভোটার তালিকায় নাম না থাকলেও তিনি নাগরিক হতেই পারেন।  

ভোটারকে ভারতীয় নাগরিক হতেই হবে
ভারতীয় ভোটার লিস্টে অনেক অনুপ্রবেশকারী রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই তারা কমিশনের SIR-এর পক্ষে দাঁড়িয়েছে। 

এখানে একটা বিষয় বলে রাখা দরকার, কোনও অনুপ্রবেশকারী ভারতের ভোটার হতে পারেন না। দেশের নাগরিকরাই শুধু ভোটার তালিকায় নাম তুলতে পারেন। কিন্তু কারও তালিকায় নাম না থাকলে যে তিনি নগারিকত্ব হারালেন, এমনটা নয়। 

উৎকণ্ঠার কিছু নেই
অনেকেই ভোটার লিস্টে নাম না থাকার আতঙ্কে ভুগছেন। নাগরিকত্ব চলে যাবে বলে দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। যদিও কমিশনের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। ভোটার তালিকায় নাম বাদ গেলেও কিছু এসে যায় না। এর সঙ্গে নাগরিকত্ব যাওয়ার কোনও সম্পর্ক নেই। 

নাম বাদ গেলে কী করবেন? 
সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। তাঁদের তরফে জানান হয়েছে যে এই লিস্টে নাম না থাকলেও চিন্তা করবেন না। এরপরও নাম তোলা যাবে ভোটার লিস্টে। এক্ষেত্রে নতুনভাবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। দিতে হবে ডকুমেন্টস। তাহলেই কাজ হবে। দেখবেন পরেরবার নাম উঠে যাবে ভোটার লিস্টে। সুতরাং চিন্তা করে প্রেশার বাড়াবেন না।

Advertisement


প্রসঙ্গত, SIR নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত জানিয়েছে যে পশ্চিমবঙ্গে SIR হবে। তাতে বাধা দেওয়া চলবে না। পাশাপাশি কমিশনকে বলা হয়েছে যে রাজ্যের দেওয়া ডব্লুবিসিএসদের প্রশিক্ষণ দিয়ে মাইক্রো অবজার্ভার হিসেব নিয়োগ করতে হবে।

POST A COMMENT
Advertisement