SIR and Census: SIR-এ নাম বাদ গেলে কি জনগণনাতে অংশ নেওয়া যাবে? জরুরি তথ্য

SIR-এ অনেকের নাম বাদ গিয়েছে। তাহলে কি জনগণনাতেও বাদ চলে যাবেন? সব তথ্য জেনে নিন।

Advertisement
SIR-এ নাম বাদ গেলে কি জনগণনাতে অংশ নেওয়া যাবে? জরুরি তথ্যSIR-এ নাম বাদ গেলে সেনসাসে বাদ?
হাইলাইটস
  • SIR-এ অনেকের নাম বাদ গিয়েছে
  • তাহলে কি জনগণনাতেও বাদ চলে যাবেন?
  • সব তথ্য জেনে নিন

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনগণনা। অনলাইনে নিজেই সেনসাসে অংশ নেওয়া যাচ্ছে। তবে প্রশ্ন হল, SIR-এ যদি নাম বাদ যায়, তাহলে কি জনগণনাতে অংশ নেওয়া যাবে না? আর সেই উত্তরটা জানতে নিবন্ধটি পড়ে নিন। 

SIR-এ বাদ জনগণনায় কী হবে? 
এই বিষয়টা সম্পর্কে এর আগেও একাধিকবার জানিয়েছে প্রশাসন। তাদের দাবি, SIR এবং জনগণনা দু'টো আলাদা বিষয়। একটার সঙ্গে অন্যটার কোনও যোগ নেই। 

এপ্রিল মাসেই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া তথা সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, SIR এর সঙ্গে জনগণনাকে মিলিয়ে দিলে চলবে না। একটির তথ্য অন্যটির সঙ্গে ভাগ করে নেওয়া হবে না। এমনকী সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীও বিষয়টা নিয়ে একই মত দিয়েছেন।

অর্থাৎ এবার থেকে বিষয়টা নিয়ে চিন্তা নেই। SIR-এ নাম বাদ গেলেও অনায়াসে অংশ নেওয়া যাবে জনগণনায়। তাই সময় নষ্ট না করে দ্রুত জনগণনায় অংশগ্রহণ করুন। 

কীভাবে অংশ নেবেন জনগণনায়? 
১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন। এই প্রথমবার ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। ১৫ অগাস্ট পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য দিতে পারবেন এ রাজ্যের বাসিন্দারা। 

এক্ষেত্রে সবার প্রথমে https://se.census.gov.in পোর্টাল খুলতে হবে। সেখানেই একটি পরিবারে যে কোনও একজন ব্যক্তি সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

কী কী লাগবে? 

  • এই ফর্ম ফিলআপ করার আগে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, একটি সচল মোবাইল নম্বর এবং ঠিকানার পিনকোড মাথায় নিয়ে নিন। এরপরই শুরু করুন সেল্ফ এনুমারেশন।
  • বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহৃত হয়, বাড়ির বর্তমান অবস্থা কেমন, তা ফর্মে জানাতে হবে। 
  • পরিবারের মোট সদস্য সংখ্যা, গৃহকর্তার নাম ও লিঙ্গ, বাড়ির মালিকানা (নিজস্ব/ভাড়া), ঘরের সংখ্যা, এই তথ্যগুলিও লাগবে। 
  • একই বাড়িতে একাধিক পৃথক সংসার থাকলে প্রতিটি আলাদা পরিবার হিসেবে গণ্য হবে।
  • পানীয় জলের উৎস, আলোর উৎস, শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি সংক্রান্ত তথ্যও জানাতে হবে।
  • রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ-কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল, স্কুটার, মোটরবাইক বা চার চাকার গাড়ি থাকলে বিস্তারিত জানাতে হবে ফর্মে। 

 

POST A COMMENT
Advertisement