New Income Tax Act Rules For Pan Card: কাল ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে PAN-AADHAR থেকে ITR-ফাইলের নিয়ম, জানুন নতুন রুল

New Income Tax Act Rules For Pan Card: নতুন কর কাঠামোর অগ্রাধিকার: ১ এপ্রিল থেকে নতুন আয়কর ব্যবস্থাই (New Tax Regime) ডিফল্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ, আপনি যদি আগে থেকে পুরোনো কর কাঠামো বেছে না নেন, তবে স্বয়ংক্রিয়ভাবে আপনার কর গণনা করা হবে নতুন নিয়মে।

Advertisement
কাল ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে PAN-AADHAR থেকে ITR-ফাইলের নিয়ম, জানুন নতুন রুলআয়কর, প্য়ান, আধার নতুন নিয়ম

New Income Tax Act Rules For Pan Card: ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই এক নতুন অর্থবর্ষের সূচনা হতে চলেছে। আর ১ এপ্রিলের সেই ভোরের সঙ্গেই মধ্যবিত্ত ও চাকুরিজীবী মহলের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে আয়কর সংক্রান্ত একাধিক নিয়মে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র। ২০২৬-এর এই নতুন অর্থবর্ষে মূলত ‘নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট’-এর অধীনে কর কাঠামোর আমূল সংস্কার করা হয়েছে। এবার থেকে আয়কর জমা দেওয়া থেকে শুরু করে প্যান কার্ডের ব্যবহার। প্রতি পদেই আপনাকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। সামান্য ভুলেই গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। সারা দেশের করদাতাদের কাছে এই ১ এপ্রিল তাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

নতুন কর কাঠামোর অগ্রাধিকার: ১ এপ্রিল থেকে নতুন আয়কর ব্যবস্থাই (New Tax Regime) ডিফল্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ, আপনি যদি আগে থেকে পুরোনো কর কাঠামো বেছে না নেন, তবে স্বয়ংক্রিয়ভাবে আপনার কর গণনা করা হবে নতুন নিয়মে। সরকারের লক্ষ্য হলো করদাতাদের ধীরে ধীরে পুরোনো ছাড়ের জট থেকে বের করে সহজ ও সরল কর ব্যবস্থার দিকে নিয়ে আসা। তবে যাঁদের বিনিয়োগের মাধ্যমে কর বাঁচানোর অভ্যাস রয়েছে, তাঁদের জন্য এই বদলটি পকেটে বড়সড় প্রভাব ফেলতে পারে।

প্যান-আধার ও জরিমানার খাঁড়া: প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগের সময়সীমা আগেই পেরিয়ে গিয়েছে। এবার ১ এপ্রিল থেকে যাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় (Inactive) হয়ে রয়েছে, তাঁদের জন্য ব্যাঙ্কিং লেনদেন বা বড় অঙ্কের বিনিয়োগ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। প্যান কার্ড পুনরায় সক্রিয় করতে গেলে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। এছাড়া টিডিএস (TDS) কাটার ক্ষেত্রেও এখন থেকে প্যান কার্ডের স্থিতি যাচাই করা হবে বাধ্যতামূলকভাবে। ২০২৬-এর এই ডিজিটাল ভারতে প্যান কার্ডহীন লেনদেন এখন প্রশাসনের কড়া নজরদারিতে।

আইটিআর ফাইলে কড়াকড়ি: আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার ক্ষেত্রেও এবার থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিটার্ন জমা দিলে লেট ফি-র পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়া যাঁদের আয় নির্দিষ্ট সীমার ওপরে, তাঁদের জন্য আইটিআর ফর্মের ধরনেও কিছু রদবদল আনা হয়েছে। কর ফাঁকি রুখতে আয়কর দফতর এবার প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রতিটি তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement