পেট্রোলের উপর শুল্ক ৩টা থেকে কমে হল ১.৫ টাকাপেট্রোল, ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ১ জুন থেকে আগামী ১৫ দিনের জন্য পেট্রোল, ডিজেল ও ATF-এ রফতানি শুল্ক কমাল কেন্দ্র সরকার। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রফতানি শুল্ক কত টাকা কমানো হল?
নয়া সিদ্ধান্ত মোতাবেক, কেন্দ্রের তরফে পেট্রোলের উপর থেকে রফতানি শুল্ক লিটার প্রতি ১.৫ টাকা কমানো হয়েছে। ডিজেলের উপরও রফতানি শুল্ক কমানো হয়েছে ৩ টাকা। এরফলে বর্তমানে পেট্রোলের উপর রফতানি শুল্ক রয়েছে লিটার প্রতি ১.৫ টাকা। অন্যদিকে, ডিজেলের রফতানি শুল্ক রয়েছে ১৩.৫ টাকা। পাশাপাশি, ATF-এর রফতানি শুল্কও কমিয়ে করা হয়েছে ৯.৫ টাকা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই নয়া রফতানি শুল্কের হার ১ জুন থেকে কার্যকর হবে এবং আগামী ১৫ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে। মূলত অপরিশোধিত তেল এবং পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্যের উপর ভিত্তি করে প্রতি দুই সপ্তাহ অন্তর এই শুল্ক পর্যালোচনা করে কেন্দ্র।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কেন্দ্র একদিকে দেশের জ্বালানির পর্যাপ্ত জোগান বজায় রাখতে চাইছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতিতে রিফাইনারিগুলিকে রফতানির সুযোগও দিতে চাইছে।
আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কত?
কেন্দ্রের তরফে রফতানি শুল্কে পরিবর্তন আনা হলেও দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর বর্তমান আবগারি শুল্কে কোনও পরিবর্তন করা হয়নি। এর অর্থ হল সাধারণ মানুষ একই দামে পেট্রোল ও ডিজেল কিনবেন। কলকাতায় আজ পেট্রোলের লিটার প্রতি দাম রয়েছে ১১৩.৪৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯৯.৮২ টাকা।
তবে অতীতে দেখা গিয়েছে, কেন্দ্র রফতানি শুল্কে ছাড় দিলে কোম্পানিগুলির রিফাইনারি কোম্পানিগুলির লাভের পরিমাণ বৃদ্ধি পায়। পরিবর্তে এই সংস্থাগুলি পরবর্তী সময়ে দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর মতো জায়গায় থাকে। যদিও এবারকার পরিস্থিতি আলাদা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বিশ্ব। এমন পরিস্থিতিতে রফতানি শুল্ক ছাড়ের পরে জ্বালানির দাম ভবিষ্যতে কমার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।