Indian railway Jobs: প্রচুর লোক নেবে রেল, দেড় লাখ নতুন নিয়োগের প্রস্তুতি, কোন কোন পদে? 

অশ্বিনী বৈষ্ণবের কথায়, ২০১৪ থেকে ২০২৪, এই ১০ বছরে ভারতীয় রেলে ৫ লক্ষেরও বেশি নিয়োগ হয়েছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণ কর্মী, লোকো পাইলট, টেকনিশিয়ান, কেরানি, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গ্রুপ ডি, বিভিন্ন পদে এই নিয়োগ হয়েছে।

Advertisement
প্রচুর লোক নেবে রেল, দেড় লাখ নতুন নিয়োগ, কোন কোন পদে? 
হাইলাইটস
  • ভারতীয় রেলে সরকারি চাকরির স্বপ্ন দেখা তরুণদের জন্য বড় সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গত এক দশকে রেলের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ভারতীয় রেলে সরকারি চাকরির স্বপ্ন দেখা তরুণদের জন্য বড় সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গত এক দশকে রেলের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সব খরচ মেটানোর পরও এখন রেলের বছরের শেষে রাজস্ব উদ্বৃত্ত থাকছে। এই আর্থিক শক্তির জোরেই আগামী দিনে বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

রেলের আর্থিক অবস্থার পর্যালোচনা
রেলমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের অপারেটিং রেশিও ছিল ৯৯.২২ শতাংশ। অর্থাৎ আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে রেল। একই সঙ্গে রেলের মোট ট্রাফিক রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রায় ২,৬৬০ কোটি টাকা রাজস্ব উদ্বৃত্ত রয়েছে।

গত ১০ বছরে বিপুল নিয়োগ
অশ্বিনী বৈষ্ণবের কথায়, ২০১৪ থেকে ২০২৪, এই ১০ বছরে ভারতীয় রেলে ৫ লক্ষেরও বেশি নিয়োগ হয়েছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণ কর্মী, লোকো পাইলট, টেকনিশিয়ান, কেরানি, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গ্রুপ ডি, বিভিন্ন পদে এই নিয়োগ হয়েছে।

এবার লক্ষ্য ১.৫ লক্ষ নতুন চাকরি
রেলমন্ত্রী আরও জানান, তাঁর তৃতীয় মেয়াদে রেলওয়েতে প্রায় ১.৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই বেশ কিছু পদের জন্য পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আরও একাধিক পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

নতুন প্রকল্পেই বাড়বে কর্মসংস্থান
কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিভিন্ন রাজ্যে রেল প্রকল্পে জোর দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের জন্য রেল বাজেট বাড়িয়ে করা হয়েছে ১১,৪৮৬ কোটি টাকা। নতুন লাইন, স্টেশন ও রেল প্রকল্পের মাধ্যমে সেখানে স্থানীয় যুবকদের কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পাঞ্জাব, কেরল, তেলঙ্গানা ও জম্মু-কাশ্মীরের মতো রাজ্যেও নতুন রেল প্রকল্প ভবিষ্যতে কর্মসংস্থান বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement