Indian Rail Rights For Women Passengers: মহিলা যাত্রীদের এই ৯ বিশেষ সুবিধা দেয় ভারতীয় রেল, একদম হাতছাড়া করবেন না

Rights For Women Passengers: আপনি কি প্রায়ই ট্রেনে যাতায়াত করেন? তাহলে ভারতীয় রেলের মহিলাদের জন্য নির্ধারিত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা উচিত। ৯৯% মহিলাই এই নিয়মগুলি সম্পর্কে জানেন না। এই সুবিশাল রেল নেটওয়ার্ক জুড়ে মহিলাদের নিরাপত্তা ও সুবিধার জন্য অনেক বিশেষ নিয়ম এবং সুযোগ-সুবিধা রয়েছে। আসুন, রেলে মহিলাদের জন্য নির্ধারিত এই বিশেষ নিয়মগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Advertisement
মহিলা যাত্রীদের এই ৯ বিশেষ সুবিধা দেয় ভারতীয় রেল, একদম হাতছাড়া করবেন না রেলের এই সুবিধাগুলি ৯৯% মহিলাই জানেন না

 Indian Railway Special Rights For Women Passengers: ভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে> মহিলা রেলযাত্রীরা, এই  প্রয়োজনীয় তথ্য জেনে নিন, যাতে ভবিষ্যতে যেকোনও সময় একা ভ্রমণ করতে হলে আপনি আপনার অধিকার এবং ভারতীয় রেলের দেওয়া সুবিধাগুলি সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকেন। হাজার হাজার কিলোমিটারের এই যাত্রাকে আরামদায়ক এবং ঝামেলামুক্ত করার জন্য, ভারত সরকার মহিলাদের বিভিন্ন বিশেষ সুবিধা প্রদান করেছে, যেগুলি সম্পর্কে তাঁরা প্রায়শই অবগত থাকেন না। এমনকি যদি আপনি একা ভ্রমণ না করে শিশু, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ করেন, তাহলেও আপনি কিছু নির্দিষ্ট সুবিধা পেয়ে থাকেন। 

রাতে টিকিট ছাড়া ভ্রমণকারী মহিলাদের ট্রেন থেকে  নামানো যাবে না
ভারতীয় রেল আইন, ১৯৮৯-এর ১৩৯ ধারা অনুসারে, টিকিট ছাড়া ভ্রমণকারী মহিলা বা নাবালকদের  রাতে ট্রেন থেকে নামানো যাবে না। রেল কর্তৃপক্ষ মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়মটি  করেছে। কোনও মহিলা টিকিট না থাকার জন্য জরিমানা দিতে অক্ষম হলেও, তাঁকে ট্রেন থেকে নামানো যাবে না। তাঁকে পরবর্তী জেলা সদর স্টেশন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, যেখান থেকে তিনি অন্য ট্রেন ধরতে পারবেন। যদি কোনো কারণে কোনও মহিলা গভীর রাতের ট্রেনে ভ্রমণ করেন এবং টিকিট না কিনে থাকেন, টিকিট হারিয়ে ফেলেন বা টিকিট পাওয়া না যায়, তাহলে টিটিই (TTE) তাঁকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। যদি তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয়, তাহলে তিনি রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন। তবে, টিকিট ছাড়া ভ্রমণ করা বেআইনি। যদি তাঁকে নামিয়ে দেওয়া হয়, তাহলে আরপিএফ (RPF) বা জিআরপি (GRP) তাঁকে নিরাপদে কোনও স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবে। নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করবে যে, যেখানে তাঁকে নামিয়ে দেওয়া হবে, সেখানে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।

মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত কোচ ও আসন
মহিলাদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে, ভারতীয় রেল ট্রেনে মহিলাদের জন্য বিশেষ কোটা এবং নির্দিষ্ট কোচের ব্যবস্থা করেছে। সমস্ত যাত্রীবাহী ট্রেনে মহিলাদের জন্য একটি সংরক্ষিত কোচ রয়েছে। এছাড়াও, স্লিপার এবং দ্বিতীয় শ্রেণিতে লেডিস কোটার অধীনে মহিলাদের জন্য ৬-১২টি আসন সংরক্ষিত থাকে। তাছাড়া, ৪৫ বছরের বেশি বয়সী, গর্ভবতী বা প্রতিবন্ধী মহিলাদের জন্য স্লিপার, 3এসি এবং 2এসি কোচের নিচের বার্থগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়। 3-টায়ার এয়ার-কন্ডিশন্ড (3AC) ক্লাসের প্রতিটি কোচে চার থেকে পাঁচটি লোয়ার বার্থ এবং 2-টায়ার এয়ার-কন্ডিশন্ড (2AC) ক্লাসের প্রতিটি কোচে তিন থেকে চারটি লোয়ার বার্থের কোটা রয়েছে। এই কোটাগুলো গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত।

Advertisement

বিশেষ ট্রেন
যেখানে প্রয়োজন ও সম্ভব, সেখানে ভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ ট্রেনও চালায়, আপনি রেল অফিসে এ বিষয়ে খোঁজ নিতে পারেন।

পৃথক টিকিট কাউন্টার
সমস্ত স্টেশনে মহিলাদের জন্য পৃথক টিকিট কাউন্টার রয়েছে। এছাড়াও, স্টেশনগুলিতে এখন মহিলাদের জন্য বিশেষ ওয়েটিং লাউঞ্জ রয়েছে, যেখানে তাঁরা আরামে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। 

আসন পরিবর্তনের অধিকার
ট্রেনে ভ্রমণের সময় কোনও মহিলা নিজের আসনে অস্বস্তি বোধ করলে, তিনি টিটিই-এর সঙ্গে যোগাযোগ করে আসন পরিবর্তন করে নিতে পারেন। এই সুবিধাটি বিশেষভাবে একা ভ্রমণকারী মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, যা একটি নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।

রেলওয়ের মেরি সহেলি উদ্যোগ
ভারতীয় রেল 'মেরি সহেলি' উদ্যোগ চালু করেছে, যার অধীনে একা ভ্রমণকারী মহিলাদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। এই নিরাপত্তা কর্মীরা নিয়মিত তাঁদের কুশল জানতে চান এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন। এছাড়াও, মহিলাদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার জন্য রেল স্টেশন এবং ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পৃথক ওয়েটিং লাউঞ্জ এবং মহিলাদের কাউন্টার
রেল স্টেশনগুলোতে মহিলাদের জন্য বিশেষ ওয়েটিং লাউঞ্জেরও ব্যবস্থা রয়েছে, যাতে তাঁরা নিরাপদে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। এই সুবিধাটি বিশেষভাবে একা ভ্রমণকারী মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল।

টিকিটে ছাড় এবং অন্যান্য সুবিধা
কোনও মহিলার বয়স ৫৮ বছর বা তার বেশি হলে তিনি করোনা কালের আগে মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, জন শতাব্দী এবং দুরন্ত ট্রেনে ভাড়ায় ৫০% ছাড় পেতেন। গর্ভবতী এবং অসুস্থ মহিলারাও কখনও কখনও ছাড়যুক্ত টিকিটের সুবিধা পেতে পারেন।

জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর
মহিলাদের নিরাপত্তার জন্য রেলওয়ে ১৩৯ নম্বরে একটি ২৪x৭ হেল্পলাইন চালু করেছে, যেখানে যেকোনও জরুরি অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া যেতে পারে।
 

POST A COMMENT
Advertisement