AC RAC সিটে যাত্রীদের বেডরোল দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত, কী নির্দেশ দিল রেল?

Blanket for Train Passengers: এসি কোচের RAC সিটের যাত্রীদেরকেও বেডরোল দিতে হবে বলে সাফ নির্দেশ দিল Indian Railways। বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পরেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
AC RAC সিটে যাত্রীদের বেডরোল দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত, কী নির্দেশ দিল রেল?AC RAC সিটে যাত্রীদের বেডরোল নিয়ে বড় সিদ্ধান্ত
হাইলাইটস
  • RAC সিটে সফর করা যাত্রীদের নিয়ে বড় ঘোষণা করল রেল মন্ত্রক।
  • সম্পূর্ণ বেড রোল কিট দেওয়ার জন্য সবকটি রেল জোনকে নির্দেশ দিল ভারতীয় রেল।
  • একটি RAC সিটে দু'জন যাত্রী সফর করেন।

RAC সিটে সফর করা যাত্রীদের নিয়ে বড় ঘোষণা করল রেল মন্ত্রক। RAC সিটের যাত্রীদেরকেও সম্পূর্ণ বেড রোল কিট দেওয়ার জন্য সবকটি রেল জোনকে নির্দেশ দিল ভারতীয় রেল। 

৪ অগাস্ট জারি করা করা একটি নোটিশে রেলের তরফে স্পষ্ট ভাবে বলা হয়েছে, অন্য যাত্রীদের মতোই এসি কোচে সফর করা RAC যাত্রীদেরও একটি পুরো বেডরোল কিট দিতে হবে। যাতে থাকবে একটি চাদর ও ব্ল্যাঙ্কেট। রেলের তরফে বলা হয়েছে, RAC সিটে যাত্রীদের তরফে বারবার অভিযোগ পাওয়ার পরেই রেল এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার জারি করা ওই নির্দেশে রেল মন্ত্রক জানিয়েছে, তারা বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাচ্ছে, যে আরএসি যাত্রীদের হয় বেডরোল কিট দেওয়া হচ্ছে না অথবা সম্পূর্ণ কিট দেওয়া হচ্ছে না। মন্ত্রকের দাবি, প্রায় সমস্ত রেলওয়ে জোন থেকেই এই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। এই অভিযোগগুলোর প্রেক্ষিতেই বেডরোল দেওয়া নিশ্চিত করতে বলেছে রেলওয়ে।

বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, একটি RAC সিটে দু'জন যাত্রী সফর করেন। তবে, যাত্রীরা প্রায়শই অভিযোগ করছেন, তাঁদের বিছানার চাদর বা বেডরোল কিট দেওয়া হয়নি অথবা পর্যাপ্ত সংখ্যায় দেওয়া হয়নি। এক্ষেত্রে রেলের নিয়ম হল, প্রতিটি যাত্রীকে একটি সম্পূর্ণ বেডরোল কিট সরবরাহ করতে হবে।  তবে এসি চেয়ার কার কোচের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। 

রেলের এই সিদ্ধান্তে দারুণ উপকৃত হবেন যাত্রীরা

রেলের এটি কোনও নতুন সুবিধা না হলেও, নতুন করে বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করার ফলে যাত্রীরা নিঃসন্দেহে উপকৃত হবেন। তাঁদের সফর হবে আরও আরামদায়ক।


 

POST A COMMENT
Advertisement