রথের জন্য ৩০০-র বেশি স্পেশাল ট্রেন দিল রেল, পুরী স্টেশনেও যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষে ৩০০টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করছে Indian Railways। এর পাশাপাশি পুরী স্টেশনে ৩০ হাজার যাত্রীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
রথের জন্য ৩০০-র বেশি স্পেশাল ট্রেন দিল রেল, পুরী স্টেশনেও যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থারথযাত্রা উপলক্ষে ৩০০-র বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল
হাইলাইটস
  • ৩০০টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করছে Indian Railways।
  • পুরী স্টেশনে ৩০ হাজার যাত্রীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
  • রথযাত্রার সময় ওড়িশা জুড়েই ট্রেনের উপর ব্যাপক চাপ বৃদ্ধি পায়।

রথযাত্রা উপলক্ষে গিয়ার আপ করছে ভারতীয় রেল। আগামী ১৬ জুলাই রয়েছে রথযাত্রা। তার জন্য আগে থেকেই পদক্ষেপ নিল Indian Railways। রথযাত্রা উপলক্ষে ৩০০টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর পাশাপাশি, পুরী রেল স্টেশনে ৩০ হাজার যাত্রীর জন্য ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রথযাত্রার সময় ওড়িশা জুড়েই ট্রেনের উপর ব্যাপক চাপ বৃদ্ধি পায়। রথযাত্রার প্রায় এক সপ্তাহ আগে থেকেই ভিড় বাড়তে শুরু করে। ভুবনেশ্বর, কটকের মতো স্টেশনগুলি থেকে ট্রেন পাওয়া হয়ে ওঠে দুঃসাধ্য। পুরী স্টেশনকে তখন রীতিমতো কর্মযজ্ঞ স্থলে বানিয়ে ফেলতে হয় রেল কর্মীদের। প্রায় লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে পৌঁছান।

এই ব্যাপক ভিড় সামাল দিতে এবার তাই আগে থেকেই ময়দানে নেমেছে ভারতীয় রেল। সম্প্রতি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বছর ভগবান জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে। নিয়মিত চলাচলকারী ৮০০টিরও বেশি ট্রেনের পাশাপাশি এই ট্রেনগুলি অতিরিক্ত হিসেবে চালানো হবে।

নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী জানান, আসন্ন রথযাত্রায় যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করা যায় এবং ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন হয়, সেই দিকে নজর দিয়ে তিনি রেলের প্রস্তুতি পর্যালোচনা করবেন। পাশাপাশি, পুরী রেল স্টেশনে ৩০ হাজার যাত্রীর জন্য একটি অস্থায়ী ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। এই ৩০ হাজার যাত্রীর জন্য অস্থায়ী ওয়েটিং রুম থেকে শুরু করে টিকিট কাউন্টারের সংখ্যা ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গেই নিরাপত্তা ও যাত্রী সুবিধা বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে রেলওয়ে।

নতুন ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী

এছাড়াও, রথযাত্রার ঠিক আগেই একটি নতুন ট্রেনেরও উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন ট্রেনটি পুরী থেকে সরাসরি কোরাপুট পর্যন্ত যাবে। ফলে তীর্থযাত্রী থেকে শুরু করে পর্যটক, রোগী, ব্য়বসায়ীদের জন্যও এটি একটি বড় সুবিধা হিসেবে দেখা দিতে চলেছে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement