Indian Railways New Rules: ট্রেন-সফরে বেড়াতে যাচ্ছেন, বদলে যাওয়া নিয়মগুলি জানেন তো?

Indian Railways New Rules: ভারতীয় রেলে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। বছর দুই আগে দেশ জুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়লে রেলের বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়, ফলে কমে যায় যাত্রী সংখ্যা। টিকিট বুকিং থেকে ট্রেন চালু হওয়া নিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন যাত্রীরা। গত দু'বছরে ভারতীয় রেল অনেক নিয়ম বদল করেছে।

Advertisement
ট্রেন-সফরে বেড়াতে যাচ্ছেন, বদলে যাওয়া নিয়মগুলি জানেন তো?ভারতীয় রেল
হাইলাইটস
  • ভারতীয় রেলে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে
  • গত দু'বছরে ভারতীয় রেল অনেক নিয়ম বদল করেছে
  • ট্রেনে চেপে কোথাও ঘুরতে গেলে রাত ১০টার পর উচ্চস্বরে কথা বলা নিষেধ

Indian Railways New Rules: ভারতীয় রেলে (Indian Railway) প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। বছর দুই আগে দেশ জুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়লে রেলের বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়, ফলে কমে যায় যাত্রী সংখ্যা। টিকিট বুকিং থেকে ট্রেন চালু হওয়া নিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন যাত্রীরা। গত দু'বছরে ভারতীয় রেল অনেক নিয়ম বদল করেছে। কোথাও ট্রেনে করে ঘুরতে যাওয়ার আগে বদলে যাওয়া এই নিয়মগুলি জেনে নেওয়া উচিত।

ট্রেনে চেপে কোথাও ঘুরতে গেলে উচ্চস্বরে কথা বলা নিষেধ, এছাড়াও শব্দ করা এবং জোরে গান শোনাও যাবে না। ট্রেনে ভ্রমণের সময় খেয়াল রাখতে হবে এই কাজটি যেন একেবারেই না করা হয়। রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নিভিয়ে দিতে হবে।

সম্প্রতি, যাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে, রেল যাত্রীদের রাতে একে অপরের সঙ্গে মোবাইলে উচ্চস্বরে কথা বলা এড়াতে পরামর্শ দিয়েছে। কেউ নিয়মের অবাধ্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, কবে দ্বাদশের রেজাল্ট? অনলাইনে মার্কশিট নয়, কীভাবে দেখবেন?

একই সঙ্গে রেলের আরেকটি নির্দেশে যাত্রীদের জেনে রাখা উচিত। করোনার কারণে, ট্রেনে বেডরোল (Bedroll) সুবিধা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এটি সম্প্রতি চালু করা হয়েছে। এই সুবিধা পুনরায় চালু হওয়ায় লক্ষাধিক যাত্রী ব্যাপকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসি কামরায় কম্বল, চাদর দেওয়ার নিয়ম ফিরিয়ে আনা হয়েছে।

যদিও, আপাতত নিজের বেড রোল নিজেকেই বহন করতে হবে, কারণ সুবিধাটি পুনরায় চালু করার আদেশ দেওয়া হয়েছে, তবে টেন্ডার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তা শেষ হলেই যাত্রীরা বেডরোলের সুবিধা পাবেন।

POST A COMMENT
Advertisement