Indian Railways: ট্রেনে লাগেজ বুকিংয়ের নিয়ম বদলে দিল রেল, কোন ক্লাসে কত কেজি মাল FREE-তে নেওয়া যাবে?

ভারতীয় রেল যাত্রী সুবিধায় নানা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করে। ৩১ জুলাই এমনই একটি বড়সড় পরিবর্তন করা হয়েছে। যার ফলে লাগেজ বহনের ক্ষেত্রে সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisement
ট্রেনে লাগেজ বুকিংয়ের নিয়ম বদলে দিল রেল, কোন ক্লাসে কত কেজি মাল FREE-তে নেওয়া যাবে?ট্রেনে লাগেজ বুকিংয়ের নিয়ম বদলে দিল রেল
হাইলাইটস
  • যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল প্রতিদিনই নানা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করে।
  • ফের লাগেজ বুকিংয়ের ফের নিয়ম বদল করল Indian Railways।
  • ভারতীয় রেলের মালপত্র সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে

যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল প্রতিদিনই নানা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করে। এবার ফের লাগেজ বুকিংয়ের ফের নিয়ম বদল করল Indian Railways। শুক্রবার, ৩১ জুলাই ভারতীয় রেলের মালপত্র সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে, লাগেজ সংক্রান্ত নিয়মে এই ধরনের পরিবর্তন এটাই প্রথমবার নয়।

লাগেজ সংক্রান্ত নিয়মে কী পরিবর্তন করা 

৩১ জুলাই থেকে চালু করা নিয়ম অনুসারে, কনফার্ম রিজার্ভেশন টিকিট থাকা যাত্রীরা এখন অনলাইনে নিজেদের অতিরিক্ত লাগেজ বুক করতে পারবেন। আগে এমন লাগেজ বুকিং করতে হলে যাত্রীদের রেলওয়ে পার্সেল অফিসে যেতে হবে না, কাজ হয়ে যাবে অনলাইনেই।

কোন যাত্রীরা এই সুবিধা পাওয়ার যোগ্য?

কনফার্ম রিজার্ভেশন থাকা যাত্রীরা এই সুবিধা পেতে পারেন। রিজার্ভেশন কোচে বহন করা ব্যক্তিগত লাগেজের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। যাত্রীরা টিকিট বুক করার সময় নিজেদের অতিরিক্ত লাগেজের বিবরণ দিতে পারেন। সিস্টেমটি বিনামূল্যে লাগেজের সীমা, সর্বোচ্চ ওজন এবং অতিরিক্ত চার্জ সম্পর্কে তথ্য দেবে।

রেলের নিয়ম জেনে নিন

রেলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক যাত্রীকে একটি নির্দিষ্ট মালপত্র বহনের সীমা দেওয়া হয়। তাঁদের অবশ্যই সেই সীমার মধ্যে মালপত্র বহন করতে হয়। যাত্রীর বহন করা যে কোনও অতিরিক্ত মালপত্রের জন্য অতিরিক্ত ফি দিতে হয়। তবে, এখন কোনও যাত্রীর অতিরিক্ত মালপত্র থাকলে এবং নিশ্চিত টিকিট থাকলে, তাঁরা অনলাইনেও লাগেজের জন্য বুকিং করতে পারেন।

কোন কোচে কতটুকু লাগেজ বহন করা যাবে?

এক্ষেত্রেও রেলের নিয়ম রয়েছে। যেমন এসি ফার্স্ট ক্লাসের একজন যাত্রী বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। এছাড়াও, সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে।

ফার্স্ট ক্লাস এবং এসি ২-টায়ারে যাত্রী বিনামূল্যে ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন, এছাড়া ফি দিয়ে সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে।

স্লিপার ক্লাসের যাত্রী বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন, এছাড়া ফি দিয়ে সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে।

সেকেন্ড ক্লাসে বিনামূল্যে ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যায়। এছাড়া ফি দিয়ে সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে।

Advertisement

এসি ৩-টায়ার, এসি ৩ ইকোনমি এবং এসি চেয়ার কারে সর্বোচ্চ ৪০ কেজি লাগেজ বহন করা যাবে। এই সমস্ত কোচে ফি দিয়ে লাগেজের পরিমাণ বাড়ানোর কোনও সুবিধা নেই।

 

POST A COMMENT
Advertisement