Digha Puri Train: এবার পুজোয় দিঘা, পুরীর টিকিট কনফার্ম হবেই, বড় ঘোষণা রেলের

Puja Special Train: পুজোর ছুটিতে দিঘা, পুরী যাওয়ার স্পেশাল ট্রেন দিল ভারতীয় রেল। কলকাতার কাছাকাছি এলাকা থেকেই দিঘা ও পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।

Advertisement
এবার পুজোয় দিঘা, পুরীর টিকিট কনফার্ম হবেই, বড় ঘোষণা রেলের এবার পুজোয় দিঘা, পুরীর কনফার্ম টিকিট, বড় সিদ্ধান্ত রেলের
হাইলাইটস
  • দুর্গাপুজোর ছুটিতে এবার দিঘা, পুরীর কনফার্ম টিকিট পাবে বাঙালি।
  • পুজোর প্ল্যান যাতে কেঁচেগণ্ডুষ না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করল রেল।
  • দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়ে এই পুজো স্পেশাল ট্রেনগুলি চলবে ছট পেরিয়ে দীপাবলির পর পর্যন্ত।

দুর্গাপুজোর ছুটিতে এবার  দিঘা, পুরীর কনফার্ম টিকিট পাবে বাঙালি। পুজোর প্ল্যান যাতে কেঁচেগণ্ডুষ না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করল রেল। এবার কলকাতার কাছাকাছি এলাকা থেকেই দিঘা ও পুরী যাওয়ার জন্য পুজো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল দক্ষিণ পূর্ব রেল। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়ে এই পুজো স্পেশাল ট্রেনগুলি চলবে ছট পেরিয়ে দীপাবলির পর পর্যন্ত।

কোন রুটে, কোন টাইমে এই ট্রেন টালানো হচ্ছে, দেখে নেওয়া যাক-

পুরীর স্পেশাল ট্রেন

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে চালানো হবে 08405/08406 পুরী- সাঁতরাগাছি- পুরী স্পেশাল ট্রেন। ৫ অক্টোবর থেকে শুরু করে ২৬ অক্টোবর পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রেনটি। 08405 পুরী- সাঁতরাগাছি স্পেশাল প্রতি সোমবার পুরী থেকে ছাড়বে বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে। সেটি সাঁতরাগাছি পৌঁছবে পরের দিন ভোর রাত ৩টে ৪৫ মিনিটে।

ফিরতি পথে 08406 সাঁতরাগাছি- পুরী স্পেশাল ট্রেন ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পরিষেবা দেবে। এই ট্রেনটিই পুজোর ছুটিতে বাংলার যাত্রীদের পুরী যাওয়ার ক্ষেত্রে গেমচেঞ্জার হতে পারে। ট্রেনটি প্রতি মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ছেড়ে রওনা দেবে। সেটি পুরী পৌঁছবে ওই দিনই সন্ধে ৭টার সময়।

দিঘার স্পেশাল ট্রেন

দিঘার জন্যও স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে  দক্ষিণ পূর্ব রেলওয়ে। 02847/02848 সাঁতরাগাছি- দিঘা- সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি কাছেধারে দিঘা ট্যুরের জন্য বাঙালির পরফেক্ট পছন্দ হতে চলেছে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অর্থাৎ গোটা একমাস জুড়ে এই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

02847 সাঁতরাগাছি- দিঘা স্পেশাল ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ও প্রতি শুক্রবার চলাচল করবে। সাঁতরাগাছি থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। সেটি দিঘা পৌঁছবে দুপুর ১২টা ৪৫ মিনিটে।

অন্যদিকে, 02848 দিঘা- সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটিও মঙ্গলবার ও প্রতি শুক্রবার চলাচল করবে। এই ট্রেনটি দিঘা থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। সেটি সাঁতরাগাছি স্টেশনে আসবে বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement