Vande Bharat: বন্দে ভারতেও ওঠা যাবে পোষ্যকে নিয়ে, বিশেষ বক্সের ব্যবস্থা করল Indian Railways

Indian Railways: এবার পোষ্য প্রাণী বহন করা যাবে বন্দে ভারত স্লিপারেও! এমনই নতুন ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। এরফলে পোষ্য মালিকেরা বিরাট স্বস্তি পাবেন।

Advertisement
বন্দে ভারতেও ওঠা যাবে পোষ্যকে নিয়ে, বিশেষ বক্সের ব্যবস্থা করল Indian Railwaysবন্দে ভারতেও ওঠা যাবে পোষ্যকে নিয়ে, বিশেষ বক্সের ব্যবস্থা করল Indian Railways
হাইলাইটস
  • প্রিয় পোষ্যকে বাড়িতে রেখে ঘুরতে যেতে চান না কেউই।
  • বিশেষ করে ট্যুর লং হলে পোষ্যকে নিয়ে যাওয়ায় ক্ষেত্রে সমস্যা দেখা যায়।
  • ট্রেনে করে সফরের ক্ষেত্রে পোষ্যকে নেওয়া অনেক ক্ষেত্রেই ঝকমারি হয়ে দাঁড়ায়।

পোষ্যপ্রিয়রা অনেকেই ঘুরতে যেতে গেলে সমস্যায় পড়েন। কারণ, প্রিয় পোষ্যকে বাড়িতে রেখে ঘুরতে যেতে চান না কেউই। বিশেষ করে ট্যুর লং হলে পোষ্যকে নিয়ে যাওয়ায় ক্ষেত্রে সমস্যা দেখা যায়। কারণ ট্রেনে করে সফরের ক্ষেত্রে পোষ্যকে নেওয়া অনেক ক্ষেত্রেই ঝকমারি হয়ে দাঁড়ায়। তবে এবার সেই সমস্যার সমাধান করল ভারতীয় রেল। পোষ্যের মালিকদের জন্য নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে বিশেষ ব্যবস্থা করল রেল। এই ট্রেনে  পোষা প্রাণীদের জন্য একটি আলাদা বাক্স রাখা হয়েছে। ট্যুর বিষয়ের লেখক,  কৈলাশ যশ বাজপাই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, @explorewithkailashi-তে ট্রেনের ভেতরের বাক্সটি দেখিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এটি একটি আলাদা খাঁচার মতো ঘেরা জায়গা, যার দরজা বন্ধ করার জন্য একটি খিল রয়েছে। এতে পোষা প্রাণীর খাবার ও জল রাখার জন্য আলাদা পাত্রও আছে। পোষ্যদের নিয়ে রাতে সফর করার জন্য এই বিশেষ ভাবে ব্যবস্থা করা হয়েছে। তবে, রেলের অফিসিয়াল ডকুমেন্টসে বিশেষভাবে কুকুরের বাক্সের কথা উল্লেখ করা আছে। এর মানে এই নয় যে, বিড়াল বা অন্যান্য ছোট পোষা প্রাণীকেও এর ভেতরে ঢুকতে দেওয়া হবে।

ট্রেনে কুকুর নিয়ে যাওয়ার বর্তমান নিয়মকানুন কী?

ভারতীয় রেলে পোষা প্রাণী বহনের জন্য ইতিমধ্যেই নিয়মকানুন রয়েছে। যাত্রীরা ব্রেক ভ্যানে ডগ বক্সে তাদের কুকুর নিয়ে যেতে পারেন। এছাড়াও, ফার্স্ট এসি বা ফার্স্ট ক্লাসের যাত্রীরা কিছু শর্ত সাপেক্ষে তাদের কামরায় কুকুর রাখতে পারেন। এর জন্য অন্য যাত্রীদের সম্মতি প্রয়োজন। তবে, এসি টু-টায়ার, এসি থ্রি-টায়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড ক্লাস যাত্রীবাহী কোচে পোষ্য নিয়ে যাওয়ার নিয়ম নেই।

কুকুর নিয়ে যেতে কত খরচ?

বর্তমান রেলের নিয়ম অনুযায়ী, ব্রেক ভ্যানের ডগ বক্সে বহন করা কুকুরের জন্য আনুমানিক ৩০ কেজি ওজনের ভিত্তিতে চার্জ করা হয়। তবে, ফার্স্ট এসি বা ফার্স্ট ক্লাস কামরায় বহন করা কুকুরের জন্য আনুমানিক ৬০ কেজি ওজনের ভিত্তিতে চার্জ করা হয়। মালিককে কুকুরের খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। সফরে পোষ্যটির যত্ন নেওয়ার দায়িত্বও মালিকের।

Advertisement


 

POST A COMMENT
Advertisement