Howrah Train Cancelled: হাওড়ার একাধিক রুটে চলবে লাইন মেরামতের কাজ, দিনভর বাতিল ৩৮টি ট্রেন

Train Cancelled: রবিবার হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল। রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে।

Advertisement
হাওড়ার একাধিক রুটে চলবে লাইন মেরামতের কাজ, দিনভর বাতিল ৩৮টি ট্রেনট্রেন ক্যানসেল
হাইলাইটস
  • রবিবার হাওড়া লাইনে বাতিল ৩৮টি লোকাল ট্রেন।
  • আজ হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
  • দুটি ট্রেনকে যাত্রাপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রবিবার হাওড়া লাইনে বাতিল ৩৮টি লোকাল ট্রেন। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি দুটি ট্রেনকে যাত্রাপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার হাওড়া থেকে ছাড়া ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে।

ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২৪৬, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর ট্রেন চলবে না। আরামবাগ থেকে ছাড়া ৩৭৩৬২, গোগাট থেকে ছাড়া ৩৭৩৭৬, পাণ্ডুয়া থেকে ছাড়া ৩৭৬১৪ এবং মেমারি থেকে ছাড়া ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও কাটোয়া থেকে ছাড়া ৬৩০০৭, ৩৭৭৪৮, ৩৭৯২০ ও ৫৩০০৯; আজিমগঞ্জ থেকে ছাড়া ৫৩০১২; বর্ধমান থেকে ছাড়া ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮ ও ৩৭৮৩২ এবং রামপুরহাট থেকে ছাড়া ৬৩০০৮ নম্বর ট্রেন বাতিল থাকবে।

অন্যদিকে, ৩৭৩৬৩ এবং ৫৩০৫৩ নম্বর ট্রেনকে যাত্রাপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও চলাচল সংক্রান্ত আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেট্রোর আপডেট জেনে নিন

অন্যদিকে, রবিবার দিনভর আংশিক ভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবাও। এরফলে  সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত ব্লু লাইনের একটি অংশে থাকছে না মেট্রোর পরিষেবা। 

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত রবিবার সকাল ৯ টা থেকে সন্ধে ৬টা ৩০ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। যদিও, দক্ষিণেশ্বর থেকে উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক ভাবেই মেট্রো চলবে। তবে রবিবার হওয়ায় স্বাভাবিক ভাবেই সকাল ৯ টা থেকেই পরিষেবা চালু হবে, অন্য ছুটির দিনের মতোই।

 

POST A COMMENT
Advertisement