শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন গন্ডগোল, লোকাল-সহ মোট ১৫টি এক্সপ্রেস চলাচলে প্রভাব
শিয়ালদা ডিভিশনে শনি ও রবি মিলে মোট ৪ ঘণ্টার ট্রাফিক ব্লক। যার জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। পাশাপাশি প্রভাব পড়ছে আরও কিছু এক্সপ্রেস ট্রেনের উপরেও। কোন কোন ট্রেন বাতিল করা হল, জেনে নিন
শিয়ালদা ডিভিশনে ফের ৪ ঘণ্টার ব্লক, ১৫টি ট্রেন চলাচলে প্রভাব- কলকাতা,
- 18 Jul 2026,
- (Updated 18 Jul 2026, 9:56 AM IST)
হাইলাইটস
- শনিবার রাতে ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের পথে হাঁটছে পূর্ব রেলওয়ে।
- শিয়ালদা ডিভিশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
- নৈহাটি স্টেশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য কমপক্ষে ১৫টি ট্রেন চলাচলে প্রভাব পড়ছে।
ফের শিয়ালদা ডিভিশনে ট্রাফিক ব্লক। শনিবার রাতে ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের পথে হাঁটছে পূর্ব রেলওয়ে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার মধ্যরাত ১২টা থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত এই ব্লক থাকছে। যার জেরে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের রুট ছোট করে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে কিছুক্ষণের জন্য আটকে থাকবে বলেও জানিয়ে দিয়েছে রেল।
সব মিলিয়ে নৈহাটি স্টেশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য কমপক্ষে ১৫টি ট্রেন চলাচলে প্রভাব পড়ছে। সেগুলি কোন কোন ট্রেন, জেনে নেওয়া যাক।
কোন কোন ট্রেন বাতিল করা হল?
- ৬৩১১১ শনিবার রাত ১১টা ৫৮-এর শিয়ালদা-রানাঘাট লোকাল বাতিল।
- ৩১৪৪৭ শনিবার রাত ১১টা ১৫-এর শিয়ালদা- নৈহাটি লোকাল বাতিল।
- ৩১৪৫০ শনিবার রাত ১১টা ১৫-এর নৈহাটি- শিয়ালদা লোকাল বাতিল।
কোন কোন ট্রেনের রুট ছোট করে সংক্ষিপ্ত করা হল?
- শনিবার সন্ধ্যা ৬টা ৩৫-এ ছাড়া ৬৩১০৬ ডাউন লালগোলা–শিয়ালদা EMU প্যাসেঞ্জার শিয়ালদার পরিবর্তে রানাঘাট স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে।
- শনিবার রাত ১১টা ৪৬-এ ছাড়া ৩১১৯২ ডাউন কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল কল্যাণীতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
- রবিবার ভোর ৪টে ১০-এর ৩১১৯১ আপ নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী থেকে যাত্রা শুরু করবে।
বেশ কয়েকটি ট্রেন ছাড়ার সময়েও বদল এসেছে
- ১৩১০৩ ডাউন বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ৩ ঘণ্টা পর অর্থাৎ বালিয়া থেকে বেলা ১১টা বেজে ৫০ মিনিটে ছাড়বে।
- ১৩১৩৬ ডাউন জোগবনী–কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ২ ঘণ্টা ৩০ মিনিট পর ছাড়বে, অর্থাৎ জোগবনী থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়বে।
- ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ১ ঘণ্টা ৪০ মিনিট পরে ছাড়বে, অর্থাৎ নিউ আলিপুরদুয়ার থেকে দুপুর ১টা বেজে ৩০ মিনিটে ছাড়বে।
- ৫৩১৭২ ডাউন লালগোলা–শিয়ালদা প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ১ ঘণ্টা ১৫ মিনিট পরে ছাড়বে অর্থাৎ লালগোলা থেকে রাত ১১টা বেজে ৩০ মিনিটে ছাড়বে।
রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে কোন কোন ট্রেন?
- ১৫৫৫০ ডাউন গোরখপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ব্যান্ডেল পর্যন্ত ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
- ১৩১৯০ ডাউন বালুরঘাট–শিয়ালদা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ব্যান্ডেল পর্যন্ত ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
-
- ১৩১৫৪ ডাউন মালদা টাউন–শিয়ালদা গৌড় এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ১৮.০৭.২০২৬) ব্যান্ডেল পর্যন্ত ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।