Sukanya Samriddhi Yojana: মাত্র ৫০০ টাকা করে জমান মেয়ের জন্য, পড়াশোনা থেকে বিয়ে সামলাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা

সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) বর্তমানে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক অভিভাবকই অল্প অল্প করে টাকা জমিয়ে মেয়ের পড়াশোনা বা বিয়ের জন্য বড় তহবিল তৈরি করতে চান।

Advertisement
মাত্র ৫০০ টাকা করে জমান মেয়ের জন্য, পড়াশোনা থেকে বিয়ে সামলাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা  সুকন্যা সমৃদ্ধি যোজনা
হাইলাইটস
  • সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে মা-বাবার চিন্তা কয়েকগুণ বেড়ে যায়।

সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে মা-বাবার চিন্তা কয়েকগুণ বেড়ে যায়। আর মেয়ে সন্তান হলে তো তাঁর স্কুল-কলেজ, উচ্চশিক্ষার পাশাপাশি বিয়ে নিয়েও চিন্তা হয় অভিভাবকদের। তবে সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) বর্তমানে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক অভিভাবকই অল্প অল্প করে টাকা জমিয়ে মেয়ের পড়াশোনা বা বিয়ের জন্য বড় তহবিল তৈরি করতে চান। এমন পরিস্থিতিতে যে প্রশ্নটি মাথায় আসে সেটি হল যদি প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করা হয়, তাহলে ম্যাচিউরিটির সময় কত টাকা পাওয়া যাবে? 

সুকন্যা সমৃদ্ধি আসলে কী?
সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের একটি ছোট সঞ্চয় প্রকল্প, যা শুধুমাত্র কন্যা সন্তানের জন্য চালু করা হয়েছে। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার সময়ে সময়ে সরকার পরিবর্তন করতে পারে। এই প্রকল্পে একটি অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই এই অ্যাকাউন্ট খুলতে হয়।

প্রতি মাসে ৫০০ করে জমালে কী হবে?
কোনও অভিভাবক যদি প্রতি মাসে ৫০০ টাকা করে জমা করেন, তাহলে বছরে মোট বিনিয়োগ হবে ৬,০০০ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় মোট ১৫ বছর পর্যন্ত টাকা জমা করতে হয় এবং অ্যাকাউন্ট ম্যাচিউর হয় ২১ বছরে। আনুমানিক হিসেব অনুযায়ী, ৫০০ টাকা করে মাসে জমালে ২১ বছর শেষে ম্যাচিউরিটির সময় প্রায় ২.৮ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার কাছাকাছি ফান্ড তৈরি হতে পারে। এর মধ্যে বড় অংশই আসে সুদের মাধ্যমে।

কেন জনপ্রিয় এই স্কিম
সুকন্যা সমৃদ্ধি যোজনা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এটি একটি সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম। অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যায়। পাশাপাশি কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। দীর্ঘমেয়াদে বড় ফান্ড তৈরি করার দুারুণ সুযোগ দেয় এই স্কিম। 

Advertisement

কারা অ্যাকাউন্ট খুলবেন?
মেয়ের বাবা-মা বা আইনত অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি মেয়ের নামে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যায়। সাধারণত পোস্ট অফিস বা বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব।

POST A COMMENT
Advertisement