সস্তায় কিনুন আইফোন Flipkart Freedom Sale 2026-এ iPhone কেনার দারুণ সুযোগ। iPhone 16, iPhone 17, iPhone Air থেকে শুরু করে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max—একাধিক মডেলে মিলছে বড় ছাড়। এমনকী রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাসও। ফলে অনেক কম দামে নতুন iPhone কিনতে পারবেন। Flipkart Plus, Black সদস্য ও Flipkart Axis Bank কার্ডধারীদের জন্য সেল ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্য সব গ্রাহক ৮ অগাস্ট থেকে এই অফারের সুবিধা নিতে পারবেন। একনজরে দেখে নিন, কোন iPhone কত টাকায় মিলছে।
iPhone 17
Flipkart Freedom Sale-এ iPhone 17-এর দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। যেখানে ফোনটির আসল দাম ৮২,৯০০ টাকা। এটিই সম্ভবত কম দামে iPhone 17 কেনার শেষ সুযোগ হতে পারে, কারণ খুব শীঘ্রই Apple তাদের iPhone-গুলির দাম বাড়াতে পারে। ফোনটিতে রয়েছে ১২০Hz ProMotion ডিসপ্লে, A19 চিপ, ডুয়াল ক্যামেরা সেটআপ-সহ একাধিক প্রিমিয়াম ফিচার।
iPhone 16
তুলনামূলক কম বাজেটের ক্রেতাদের জন্য iPhone 16 পাওয়া যাচ্ছে ৬১,৯৯৯ টাকায়। যেখানে এর এমনিতে দাম ৬৯,৯০০ টাকা। এই ফোনে রয়েছে Apple Intelligence-এর সাপোর্ট, উন্নত ক্যামেরা পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইন।
iPhone Air
পাতলা ও হালকা ডিজাইনের স্মার্টফোন চাইলে iPhone Air হতে পারে ভাল অপশন। ফোনটির আসল দাম ১,১৯,৯০০ টাকা হলেও মাত্র ৯৭,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ১ লক্ষ টাকারও কমে পাওয়া যাচ্ছে এই মডেলটি।
iPhone 17 Pro ও iPhone 17 Pro Max
প্রো-লেভেলের অভিজ্ঞতা চাইলে iPhone 17 Pro-তেও মিলছে ছাড়। এই মডেলের কার্যকর দাম ১,২২,৯০০ টাকা, যেখানে আসল দাম ১,৩৪,৯০০ টাকা। অন্যদিকে iPhone 17 Pro Max-এর কার্যকর দাম রাখা হয়েছে ১,৩৭,৯০০ টাকা।