কেদারনাথ-বদ্রীনাথ ঘোরাবে IRCTC, কলকাতা থেকে শুরু যাত্রা; কবে-খরচ কত?

ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC-র তরফে প্রায়ই নানা ধরনের ট্যুরের ব্যবস্থা করা হয়। এবার কলকাতাবাসীর জন্য রয়েছে সুসংবাদ। একেবারে কলকাতা থেকেই দুই ধাম যাত্রার অফার নিয়ে এসেছে IRCTC।

Advertisement
কেদারনাথ-বদ্রীনাথ ঘোরাবে IRCTC, কলকাতা থেকে শুরু যাত্রা; কবে-খরচ কত?কেদারনাথ, বদ্রীনাথ ঘুরিয়ে দেখানোর সুযোগ করে দিচ্ছে IRCTC
হাইলাইটস
  • IRCTC-র তরফে প্রায়ই নানা ধরনের ট্যুরের ব্যবস্থা করা হয়।
  • কলকাতা থেকেই দুই ধাম যাত্রার অফার নিয়ে এসেছে IRCTC।
  • এই ট্যুরে কলকাতা বিমান বন্দর থেকে যাত্রা শুরু হবে।

ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC-র তরফে প্রায়ই নানা ধরনের ট্যুরের ব্যবস্থা করা হয়। এবার কলকাতাবাসীর জন্য রয়েছে সুসংবাদ। একেবারে কলকাতা থেকেই দুই ধাম যাত্রার অফার নিয়ে এসেছে IRCTC।

ট্যুরের বিষয়টি বুঝে নিন

৭ রাত-৮ দিনের এই প্যাকেজে রয়েছে বিমানের টিকিট, গাড়ি, বাস, হোটেল, খাবার ও ইনস্যুরেন্সের সুবিধা। মোট ২০ জন পর্যটকদের নিয়ে হচ্ছে এই কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা। 

কেমন পরিকল্পনা রাখা হয়েছে?

এই ট্যুরে কলকাতা বিমান বন্দর থেকে যাত্রা শুরু হবে। প্রথম দিন নিউ দিল্লি পৌঁছে গাড়ি করে যাওয়া হবে হরিদ্বার। সন্ধ্যায় হর কী পুরী ঘাটে সন্ধ্যারতি দর্শন ও রাতে ডিনার করে হোটেলে থাকা।

দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট সেরে গুপ্তকাশীর উদ্দেশে রওনা দিতে হবে। এই দিনটি গুপ্তকাশীতে হোটেলে থাকা হবে। 

তৃতীয় দিনে সাতসকালে বেরিয়ে গাড়ি করে যাওয়া হবে শোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ডে। সেখান থেকে ২৩ কিমি ট্রেক করে পৌঁছতে হবে কেদারনাথে। কোনও পর্যটক চাইলে ঘোড়া বা পালকি করেও যেতে পারেন। ওই রাতে থাকা হবে কেদারনাথ হোটেলে।

চতুর্থ দিনে কেদারনাথ থেকে নেমে আসতে হবে শোনপ্রয়াগে। এই শোনপ্রয়াগেই থাকবে গাড়ি। এখান থেকে গাড়ি করে ফিরতে হবে গুপ্তকাশী। রাতে এখানেই হোটেলে থাকতে হবে।

পঞ্চম দিনে গুপ্তকাশী-যোশিমঠ হয়ে বদ্রীনাথের পরিকল্পনা থাকছে।  বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে রাতটা এখানেই কাটতে হবে। ষষ্ঠদিনে বদ্রীনাথ থেকে গাড়ি করে পৌঁছানো হবে শ্রীনগরে। মোট রাস্তা প্রায় ১৯৫ কিমি।

সপ্তম দিনে শ্রীনগর থেকে পৌঁছনো হবে হরিদ্বার। তবে আসার পথে ঋষিকেশে সাইট সিন রয়েছে। আর অষ্টম দিনে হরিদ্বার থেকে দিল্লি হয়ে পৌঁছাবেন কলকাতায়। 

দিন ও সময় জানুন

এই ট্যুরটি শুরু হচ্ছে ২৫ মে। ওইদিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে কলকাতা থেকে বিমান ছাড়বে। ফিরতি পথে ৩০ মে বিমানটি রাত ১১টা বেজে ২০ মিনিটে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছবে।

Advertisement

কত টাকা খরচ?

এই পুরো প্যাকেজের জন্য খরচ হবে ৪৬ হাজার ২০০ টাকা। তবে এই টাকা ৩ জনের। এক জন ব্যক্তি গেলে খরচ হবে মাথাপিছু ৫৪,৬০০ টাকা। দু'জন ব্যক্তি গেলে মাথাপিছু খরচ হবে ৫১,৭৫০ টাকা।

 

POST A COMMENT
Advertisement