Tatkal Ticket Booking: Rail One না IRCTC, তৎকাল টিকিট বুক করবেন কোন অ্যাপ দিয়ে?

টিকিট বুক করার জন্য কোন অ্যাপটি বেশি ভাল? IRCTC Rail Connect নাকি সম্প্রতি চালু হওয়া Rail One অ্যাপ? তৎকাল টিকিট বুক করার জন্য শুধুমাত্র একটি অ্যাপের উপর নির্ভর করা উচিত নয়। জানুন রেলের নিয়ম।

Advertisement
Rail One না IRCTC, তৎকাল টিকিট বুক করবেন কোন অ্যাপ দিয়ে?তৎকাল টিকিট বুকিং করবেন কোন অ্যাপ দিয়ে
হাইলাইটস
  • IRCTC Rail Connect নাকি সম্প্রতি চালু হওয়া Rail One অ্যাপ?
  • টিকিট বুক করার জন্য কোন অ্যাপটি বেশি ভাল?
  • শুধুমাত্র একটি অ্যাপের উপর নির্ভর করা উচিত নয়

অনেক সময়ই এমারজেন্সিতে গন্তব্য পৌঁছনোর প্রয়োজন থাকে। তাড়াহুড়োতে এমন পরিস্থিতি তৈরি হয়, তৎকাল বুকিং ছাড়া ট্রেনের টিকিট কাটার সময়টুকুও থাকে না। কিন্তু তৎকাল টিকিট কেটেও অনেকের তা কনফার্ম হয় না। এ ক্ষেত্রে প্রশ্ন আসে, টিকিট বুক করার জন্য কোন অ্যাপটি বেশি ভাল? IRCTC Rail Connect নাকি সম্প্রতি চালু হওয়া Rail One অ্যাপ? 

তৎকাল টিকিট বুক করার জন্য শুধুমাত্র একটি অ্যাপের উপর নির্ভর করা উচিত নয়। কত জনের জন্য টিকিট বুক করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্যান্ট বুকিং চালু হওয়ার পর কত দ্রুত টিকিট কাটা শুরু করতে পারবেন, তার উপর নির্ভর করবে কোন অ্যাপ ব্যবহার করা উচিত। 

Rail One অ্যাপ
Rail One অ্যাপটিতে একটি আধুনিক ইন্টারফেস রয়েছে। যা ব্যবহারের অভিজ্ঞতাকে সাবলীল করে তোলে। এর ডিজাইনও বেশ সরল তাই বিভিন্ন পরিষেবা ব্যবহার করা সহজ। শুধুমাত্র নতুন ইন্টারফেসটিই দ্রুত টিকিট বুকিংয়ের নিশ্চয়তা দেয় না। এই অ্যাপটি রেলওয়ের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে। 

IRCTC Rail Connect অ্যাপ
বেশিরভাগ মানুষ ট্রেনের টিকিট বুক করার জন্য IRCTC Rail Connect অ্যাপটি ব্যবহার করেন, কারণ এটি বেশ পুরনো এবং সুপরিচিত অ্যাপ। এর ইন্টারফেসটি কিছুটা পুরনো ধাঁচের মনে হতে পারে কিন্তু বহু মানুষ দীর্ঘদিন ধরে এই অ্যাপটিতে টিকিট বুকিং করেন। এই অ্যাপটিতে টিকিট বুকিংয়ের জন্য প্রয়োজনীয় ফিচার রয়েছে। যে কারণে এটি এখনও অনেক ব্যবহারকারীর কাছে প্রিয়। তবে এর পুরনো ইন্টারফেসের মানে এই নয়, এর টিকিট বুকিংয়ের গতি অন্যান্য অ্যাপের চেয়ে স্লো। 

কোন অ্যাপটি বেশি ভাল?
আপনি যদি তৎকাল টিকিট দ্রুত বুক করতে চান, তাহলে আপনার সুবিধামতো যে কোনও অ্যাপ ব্যবহার করতে পারেন। ২টি অ্যাপই রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের সঙ্গে যুক্ত। তাই শুধু অ্যাপ পরিবর্তন করলেই অ্যাপনার কনফার্মড টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়ে না। তৎকাল টিকিট বুক করার মূল চাবিকাঠি হল সময়মতো লগ ইন করা। যাত্রীর বিবরণ প্রস্তুত রাখা এবং UPI-এর মতো পেমেন্টের বিকল্পগুলি তৈরি রাখা। এ ছাড়াও আপনার একটি ভাল ইন্টারনেট কানেকশন প্রয়োজন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement