No Smoking: WFH-এও ধূমপানে নিষেধাজ্ঞা, অদ্ভূত নিয়ম আনল এই সংস্থা

কোম্পানির নতুন নিয়ম আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে, সেইসঙ্গে কোম্পানি তার সমস্ত অফিসে ধূমপান কক্ষ বন্ধের নির্দেশ দিয়েছে।

Advertisement
WFH-এও ধূমপানে নিষেধাজ্ঞা, অদ্ভূত নিয়ম আনল এই সংস্থাধূমপান আটকাতে অবাক করা নিয়ম
হাইলাইটস
  • WFH করলেও চলবে না ধূমপান
  • আগামী অক্টোবর থেকে নতুন নিয়ম লাগু
  • ধূমপান ছাড়ার জন্য আর্থিক পুরস্কারও দেওয়া হবে

জাপানি  দালাল ফার্ম নোমুরা (Nomura) তার কর্মীদের জন্য এক অদ্ভুত নির্দেশ জারি করেছে। সংস্থাটি বলছে যে কর্মচারীরা  কাজের সময় সিগারেট খেতে পারবে না।  তারা অফিসে থাকুন বা বাড়ি থেকে কাজ করুন (Work From Home)সিগারেট খাওয়া চলবে না। কর্মীদের স্বাস্থ্য ভালো রাখতে কোম্পানি এই নিয়ম করেছে।

কোম্পানির নতুন  নিয়ম আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে, সেইসঙ্গে কোম্পানি তার সমস্ত অফিসে ধূমপান কক্ষ বন্ধের নির্দেশ দিয়েছে।  নোমুরার মুখপাত্র ইয়োশিতাকা ওসু বলেছেন যে এই নিয়মটি কোম্পানি এবং কর্মচারীরদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে হবে এবং এর জন্য কর্মচারীদের কোন জরিমানা করা হবে না।

কীভাবে মনিটরিং চলবে?
কর্মীরা বাড়ি থেকে কাজের সময় ধূমপান  করছে কিনা তাও পর্যবেক্ষণ করা হবে নানা। কোম্পানির মতে, এই নির্দেশিকাটি তৈরি করা হয়েছে যাতে একটি উপযুক্ত কাজের পরিবেশ তৈরি হয়, কর্মচারীদের স্বাস্থ্য ভাল থাকে এবং তারা ধূমপান থেকে দূরে থাকেনয।

নোমুরার নিয়ম অনুসারে, যদি কোন কর্মচারী বাইরে গিয়ে  বিরতির সময় ধূমপান করেন, তাহলে কমপক্ষে ৪৫  মিনিট পর তাকে নিজের সিটে ফিরে আসবে আসতে হবে। যাতে অন্য কর্মীদের উপর কোন প্রভাব না পড়ে। সংস্থাটি বলেছে যে তারা জাপানে তার কর্মীদের মধ্যে ধূমপানের হার ২০২৫  সালের মধ্যে ১২ শতাংশে  নামিয়ে আনতে চায়। কোম্পানিটি ২০১৭ সাল থেকে এমন একটি নীতি নিয়েছে যে কর্মচারীদের ধূমপান ছাড়ার জন্য আর্থিক পুরস্কারও দেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement