Jio IPO-তে ৭ দিনে ৩০ হাজার টাকা কামাই? সম্ভাব্য হিসেব সত্যিই চমকে ওঠার মতো

Jio IPO Returns: জিও-র মতো কোম্পানি বলে কথা। দেশের বেশিরভাগ মানুষই এক ডাকে চেনেন। ফলে বাজারে তার শেয়ার আসা নিয়ে যে একটু বেশি মাতামাতি হবে, সেটাই স্বাভাবিক।

Advertisement
Jio IPO-তে ৭ দিনে ৩০ হাজার টাকা কামাই? সম্ভাব্য হিসেব সত্যিই চমকে ওঠার মতোএক লট হাতে এলেই প্রায় ৩,০০০ টাকা করে প্রফিট তুলে নেবেন লাকি বিনিয়োগকারীরা।  
হাইলাইটস
  • জিও-র মতো কোম্পানি বলে কথা।
  • বাজারে তার শেয়ার আসা নিয়ে যে একটু বেশি মাতামাতি হবে, সেটাই স্বাভাবিক।
  • এক লট হাতে এলেই প্রায় ৩,০০০ টাকা করে প্রফিট তুলে নেবেন লাকি বিনিয়োগকারীরা।  

Jio IPO Returns: জিও-র মতো কোম্পানি বলে কথা। দেশের বেশিরভাগ মানুষই এক ডাকে চেনেন। ফলে বাজারে তার শেয়ার আসা নিয়ে যে একটু বেশি মাতামাতি হবে, সেটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, ২৬ অক্টোবরের GMP(গ্রে মার্কেট প্রিমিয়াম) অনুযায়ী, শেয়ার বাজারে লিস্টিংয়ের সময় দাম ১,৩৬৬ টাকায় পৌঁছলে প্রতি লটে প্রায় ২,৯৬৪ টাকা প্রফিট হতে পারে। অর্থাৎ, এক লট হাতে এলেই প্রায় ৩,০০০ টাকা করে প্রফিট তুলে নেবেন লাকি বিনিয়োগকারীরা।  

আইপিও-র হাইয়েস্ট প্রাইস শেয়ারপ্রতি ১,১১৯ টাকা। ২৬ অক্টোবরের তথ্য অনুযায়ী, গ্রে মার্কেট প্রিমিয়াম ২৪৭ টাকা। সেই হিসাবে সম্ভাব্য লিস্টিং প্রাইস ১,৩৬৬ টাকা। অর্থাৎ, ইস্যু প্রাইসের তুলনায় প্রায় ২২.০৭ শতাংশ বেশি দামে শেয়ার এনলিস্টেড হতে পারে। তবে এটা পুরোটাই এখনও প্রবাবিলিটির খেলা। গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। 

১, ২, ৩ বা ১০ লটে কত লাভ হতে পারে?
এক লটে ১২টি শেয়ার। সেই হিসাবে এক লট পেতে ১৩,৪২৮ টাকা বিনিয়োগ করতে হবে। প্রবাবেল লিস্টিং প্রাইস ধরলে শেয়ারের মোট দাম দাঁড়াবে ১৬,৩৯২ টাকা। অর্থাৎ, ২,৯৬৪ টাকা লাভ হতে পারে।

দুই লটে ২৪টি শেয়ারের জন্য ইনভেস্টমেন্ট ২৬,৮৫৬ টাকা। আর অ্যালটমেন্ট হলেই প্রায় ৫,৯২৮ টাকা প্রফিট হতে পারে। তিন লটে ৩৬টি শেয়ারের জন্য বিনিয়োগ ৪০,২৮৪ টাকা। লাভ হতে পারে ৮,৮৯২ টাকা।

পাঁচ লটে ৬০টি শেয়ার নিলে বিনিয়োগ ৬৭,১৪০ টাকা। সম্ভাব্য লাভ ১৪,৮২০ টাকা। আর ১০ লটে ১২০টি শেয়ার পেতে বিনিয়োগ ১,৩৪,২৮০ টাকা। সেক্ষেত্রে সম্ভাব্য লাভ ২৯,৬৪০ টাকা।

শেয়ার কবে লিস্টিং হবে?
আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছিল ২১ অক্টোবর। শেষ হল ২৩ অক্টোবর। মোট ৩০,২১৩ কোটি টাকার ইস্যু। ২১.৩৬ গুণ সাবস্ক্রাইব হয়েছে। ২৬ অক্টোবর শেয়ারের ফাইনাল অ্যালটমেন্ট হওয়ার কথা। বিএসই এবং এনএসইতে ২৮ অক্টোবর শেয়ার লিস্টিং হতে পারে।

তবে একটি বিষয় মাথায় রাখবেন। গ্রে মার্কেট প্রিমিয়াম একটি আনঅফিসিয়াব বাজার পর্যবেক্ষণ মাত্র। এর থেকে সব কনফার্ম করা যায় না। ব্রোকারেজ, ট্যাক্স এবং অন্যান্য খরচও এই হিসেবের মধ্যে ধরা হয়নি।

Advertisement

দ্রষ্টব্য: স্টক মার্কেট সংক্রান্ত প্রতিবেদন বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়। বিনিয়োগের আগে অবশ্যই ঝুঁকির দিকটি নিয়ে পড়াশোনা করুন।   

POST A COMMENT
Advertisement