Jio IPO তে কীভাবে টাকা ঢালবেন, কবে বাজারে আসতে পারে? সব তথ্য

DRHP জমা দিয়ে আইপিও প্রসেস শুরু করেছে রিলায়েন্স জিও। SEBI অনুমোদনের পর ১২ মাসের মধ্যে লঞ্চ বাধ্যতামূলক। বাজার পরিস্থিতি অনুযায়ী ৩-৪ মাসে আইপিও আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement
Jio IPO তে কীভাবে টাকা ঢালবেন, কবে বাজারে আসতে পারে? সব তথ্য SEBI অনুমোদনের পর ১২ মাসের মধ্যে লঞ্চ বাধ্যতামূলক।
হাইলাইটস
  • শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সংস্থার AGM এ বক্তব্য রাখেন।
  • বাজারে জিও আইপিও কবে নাগাদ আসতে পারে?
  • SEBI-র নিয়ম অনুযায়ী এটি প্রথম ধাপ মাত্র।

Jio IPO আসছে বাজারে। যাঁরা শেয়ার বাজার নিয়ে একটু আধটু চর্চা করেন, তাঁরা মোটামুটি সবাই এই খবর জানেন। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সংস্থার AGM এ বক্তব্য রাখেন। তখনই জানান যে, জিও প্ল্যাটফর্মসের বোর্ড আইপিও-তে সবুজ সংকেত দিয়েছে। এর পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সবচেয়ে বড় প্রশ্ন, বাজারে জিও আইপিও কবে নাগাদ আসতে পারে?

AGM-এ জানানো হয়েছে, ১৯ জুনই বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র কাছে জিও-র ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) জমা দেওয়া হবে। এখান থেকেই শুরু হবে জিও আইপিও-র অফিসিয়াল প্রসেস শুরু হবে। 

DRHP জমা হলেই কি আইপিও আসে?
না, DRHP জমা হলেই কোনও কোম্পানি সরাসরি আইপিও আনতে পারে না। SEBI-র নিয়ম অনুযায়ী এটি প্রথম ধাপ মাত্র।

DRHP জমা হওয়ার পর সেটি অন্তত ২১ দিন সাধারণ মানুষের জন্য ওপেন রাখা হয়। এর ফলে বিনিয়োগকারীরা মতামত বা অভিযোগ জানাতে পারেন। একই সঙ্গে SEBI ও মার্চেন্ট ব্যাঙ্কাররা পুরো নথি খুঁটিয়ে পরীক্ষা করে।

এরপর SEBI সাধারণত ৩০ দিনের মধ্যে কোম্পানির কাছে কোনও এক্সপ্ল্যানেশন দেওয়ার থাকলে সেগুলি চায়। সব তথ্য যাচাই করে সন্তুষ্ট হলে SEBI 'অবজারভেশন লেটার' দেয়। এটা পাওয়া মানেই
কার্যত আইপিও-তে অনুমোদন।

১২ মাসের মধ্যেই আইপিও বাধ্যতামূলক
SEBI-র নিয়ম অনুযায়ী অবজারভেশন লেটার পাওয়ার দিন থেকে ১২ মাসের মধ্যে কোম্পানিকে আইপিও আনতেই হবে। সময়সীমা পার হলে অনুমোদন বাতিল হয়ে যায় এবং নতুন করে DRHP জমা দিতে হয়।

আগে এই সময়সীমা ছিল ৬ মাস। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে তা বাড়িয়ে ১ বছর করা হয়েছে।

আইপিও লঞ্চের আগে কী কী হয়?
SEBI অনুমোদনের পর কোম্পানি শেয়ার বাজারে আসার জন্য যা যা প্রয়োজন, তা করতে শুরু করে। অবশ্য, এগুলি অনেক আগে থেকেই কোম্পানি প্ল্যানিং শুরু করে দেয়। প্রাইস ব্যান্ড ও ইস্যু সাইজ ঠিক করা হয়। RoC ও SEBI-তে RHP ফাইল করা হয়। আইপিও শুরুর অন্তত ৫ দিন আগে বিজ্ঞাপন দেওয়াও বাধ্যতামূলকয

Advertisement

অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য আগেই বিডিং উইন্ডো খোলা হয়। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ থেকে ১০ ওয়ার্ক ডে আইপিও ওপেন থাকে।

জিও আইপিও কবে আসতে পারে?
বাজার বিশেষজ্ঞদের মতে, DRHP জমা দেওয়ার পর থেকে আইপিও আসতে সাধারণত প্রায় ৪ মাস সময় লাগে। তবে বাজার পরিস্থিতি ও সেন্টিমেন্ট অনুকূল থাকলে কোম্পানি আরও দ্রুত লঞ্চ করতে পারে।

সেই হিসাব অনুযায়ী, জিও আইপিও আসতে আরও প্রায় ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এখন SEBI-র অনুমোদন ও পরবর্তী ঘোষণার দিকেই নজর বিনিয়োগকারীদের। 

POST A COMMENT
Advertisement