আইটিআর ডেডলাইনআজ ৩০ জুলাই। এখনও অনেকেই ইনকাম ট্যাক্স ফাইল করেননি। আর তাঁদের মনে প্রশ্ন, ৩১ জুলাইয়ের ইনকাম ট্যাক্স রিটার্নের ডেডলাইন কি বাড়বে?
মাথায় রাখতে হবে, এই স্পেকুলেশন নতুন কিছু নয়। প্রতিবছর ডেডলাইন সামনে এলেই এই ধরনের জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় কিছুটা বাড়তে পারে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ট্যাক্স বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত ৩১ জুলাইকেই শেষ তারিখ ধরে এগতে হবে।
জল্পনার ওপর ভরসা করবেন না
বিশেষজ্ঞদের মতে, এখনও পর্যন্ত ৩১ জুলাই আইটিআর জমার শেষ তারিখ বাড়ানোর কোনও সরকারি ঘোষণা হয়নি। তাই এই ধরনের জল্পনায় কান দেওয়া উচিত নয়।
বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ব্যাঙ্কবাজারের সিইও আধিল শেট্টি। তিনি জানান, গুজবের উপর ভিত্তি করে রিটার্ন পরে জমা দিলে চলবে না।
তিনি বলেন, 'অতীতে আয়কর দফতর শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, যেমন বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা বা প্রশাসনিক কারণেই আইটিআর জমার সময়সীমা বাড়িয়েছে। সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত ৩১ জুলাইয়ের নির্ধারিত ডেডলাইনকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত।'
পেনাল্টি হবে
নির্দিষ্ট সময়ে আয়কর জমা দিতে হবে। নইলে লাগতে পারে পেনাল্টি। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ডেডলাইনের মধ্যে রিটার্ন জমা না দিলে আয় অনুযায়ী সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি বকেয়া ট্যাক্স থাকলে তার ওপর সুদও দিতে হবে। এছাড়া রিফান্ড পেতেও দেরি হতে পারে। তাই সময়মতো রিটার্ন জমা দেওয়াই সবচেয়ে নিরাপদ কাজ।
কেন সময়সীমা বাড়বে বলে আশা?
বিশেষজ্ঞদের মতে, চলতি মরশুমের শুরুতে আইটিআর জমার গতি কিছুটা ধীর ছিল। কয়েকটি আইটিআর ইউটিলিটি দেরিতে প্রকাশও পেয়েছে। তাই অনেকের মধ্যেই ডেডলাইন বাড়তে পারে বলে আশা তৈরি হয়েছে।
এছাড়া অনেক করদাতা অ্য়ানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (এআইএস) এবং ফর্ম ২৬ এএস-এর তথ্য মিলিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে সমস্যার মুখে পড়েছিলেন।
তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আয়কর দফতর প্রয়োজনীয় সব ইউটিলিটি প্রকাশ করেছে। একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী লগ-ইন করলেও যাতে সমস্যা না হয়, সেই অনুযায়ী ই-ফাইলিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
সরকার ঘোষণা না করা পর্যন্ত সময়মতো রিটার্ন জমা দিন
নবরাজ গ্লোবাল অ্যাডভাইজার্সের ট্যাক্স ও ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ নিশান্ত শঙ্করও সতর্ক করেছেন আইটিআর নিয়ে। তিনি জানান, এটা ধরে নেওয়া উচিত নয় যে ৩১ জুলাইয়ের সময়সীমা নিশ্চিতভাবেই বাড়ানো হবে।
তিনি বলেন, 'আইটিআর জমার গতি এবং প্রাথমিক পর্যায়ের প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু জল্পনা তৈরি হয়েছিল। তবে বর্তমানে প্রয়োজনীয় সব ইউটিলিটি চালু হয়েছে। ই-ফাইলিং পরিকাঠামোও উন্নত করা হয়েছে। সিবিডিটি যদি বিশেষ পরিস্থিতিতে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি না করে, তাহলে করদাতাদের বর্তমান সময়সীমার মধ্যেই রিটার্ন জমা দেওয়ার পরিকল্পনা করা উচিত।'
ডেডলাইন মিস করলে কী হবে?
৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর জমা না দিলে বিরাট সমস্যার আশঙ্কা রয়েছে। যেমন ধরুন-