কোন ব্যাঙ্ক FD-তে কত সুদ দিচ্ছে? Bank FD Rates Today: দেশের অনেক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। আপনি যদি এফডি করার পরিকল্পনা করেন, তাহলে আপনি উচ্চ সুদের সুবিধা পাবেন। SBI, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, PNB এবং Axis Bank সহ অনেক ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কত সুদের সুবিধা দিচ্ছে।
PNB সর্বোচ্চ সুদ দিচ্ছে
যদি আমরা ব্যাঙ্কের সুদের হারের কথা বলি, তাহলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের FD-তে সর্বাধিক সুবিধা দেওয়া হচ্ছে। এই ব্যাঙ্ক ৫.৫০ শতাংশ থেকে ৫.৬০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে।
আসুন দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে
HDFC ব্যাঙ্ক - ৫.৫০ শতাংশ
ICICI ব্যাঙ্ক - ৫.৫০ শতাংশ
SBI - ৫.৫০ শতাংশ
Axis Bank -৫.৫০ শতাংশ
Punjab National Bank - ৫.৬০ শতাংশ
কিষাণ বিকাশ পাত্র - ৬.৯০ শতাংশ
কিষাণ বিকাশ পত্রে মিলছে সবচেয়ে বেশি সুদ
এছাড়াও, আপনি যদি পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে আপনার অর্থ বিনিয়োগ করেন, তবে আপনি এতে সর্বাধিক সুদের সুবিধা পাবেন । কিষাণ বিকাশ পত্র বর্তমানে ৬.৯ শতাংশ হারে সুদ দিচ্ছে।
টাকা দ্বিগুণ হবে
এই স্কিমের সময়কাল ১২৪ মাস অর্থাৎ ১০ বছর এবং ৪ মাস। আপনি যদি এই স্কিমে পয়লা এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনার জমা করা একক পরিমাণ ((lump sum amount) বছর এবং ৪ মাসে দ্বিগুণ হয়ে যায়।
আপনি কত বিনিয়োগ করতে পারেন?
কিষাণ বিকাশ পত্রে আপনি ১০০০, ৫০০০, ১০০০০, ৫০০০০ এর মূল্যে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও, আপনি কিষাণ বিকাশ পত্র জামানত হিসাবে রেখেও ঋণ নিতে পারেন।