ফিক্সড ডিপোজিট রেটঅনেকেই ঝুঁকি নিতে চান না। তাঁরা সুরক্ষিত জায়গায় টাকা বিনিয়োগ করতে চান। তাই তাঁরা সরকারি ব্যাঙ্কে করতে চান ফিক্সড ডিপোজিট। আর ভাল খবর হল, আপনি চাইলে ভারতের স্টেট ব্যাঙ্কে করে ফেলতে পারেন ফিক্সড ডিপোজিট। এই সরকার অধীনস্ত ব্যাঙ্কটিকে গোটা ভারতই ভরসা করছে। তাই চাইলেই এখানে করে ফেলতে পারেন ফিক্সড ডিপোজিট।
মাথায় রাখতে হবে সম্প্রতি রেপো রেটে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রেপো রেট অপরিবর্তীত রাখা হয়েছে। আর এমন পরিস্থিতিতে এসবিআই-এর ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে অনেকেই জানতে চাইছেন। আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে।
কী রেট চলছে?
ব্যাঙ্কের ওয়েবসাইট থেকেই জানা যাচ্ছে যে ৭ দিন থেকে ৪৫ দিনের নতুন রেট হল ৩.০৫ শতাংশ। আর সিনিয়র সিটিজনের রেট হল ৩.৫৫ শতাংশ।
৪৬ থেকে ১৭৯ দিনের নতুন রেট হল ৪.৯০ শতাংশ। আর সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.৪০ শতাংশ। এছাড়া ১৮০ দিন থেকে ২১০ দিনের ক্ষেত্রে সুদ হল ৫.৬৫ শতাংশ। আবার সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.১৫ শতাংশ সুদ।
আবার ২১১ দিন থেকে ১ বছরের রেট হল ৫.৯০ শতাংশ। আর সিনিয়র সিটিজেন রেট মিলবে ৬.৪০ শতাংশ।
এছাড়া ১ থেকে ২ বছরের ডিপোজিটে মিলবে ৬.২৫ শতাংশ। আর সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ। অন্যদিকে ২ থেকে ৩ বছর টাকা রাখলে মিলবে ৬.৪০ শতাংশ হারে সুদ। আর সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে পাবেন ৬.৯০ শতাংশ সুদ। ৩ থেকে ৫ বারে মিলবে ৬.৩০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ৬.৮০ শতাংশ সুদ। আর ৫ থেকে ১০ বছরে পাওয়া যাবে ৬.০৫ শতাংশ বং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ হারে সুদ।
মাথায় রাখতে হবে এই সুদটা ব্যাঙ্ক ঘোষণা করেছে গত বছরের ডিসেম্বরের ১৫ তারিখ। তারপর আর ব্যাঙ্কের তরফ থেকে নতুন করে সুদ ঘোষণা করা হয়নি।
এই রেট সম্পর্কে জানতে ক্লিক করুন
ফিক্সড ডিপোজিটে কী লাভ?
একটা বড় অংশের মানুষ ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। এটি বিনিয়োগের সুরক্ষিত জায়গা। এখানে বিনিয়োগ করলে হয়তো টাকা কথায় কথায় ডাবল হবে না। কিন্তু সুরক্ষিত থাকবে। তাই চাইলে এখানে টাকা বিনিয়োগ করতেই পারেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।