Gold Price Kolkata: দাম কমে গেল সোনার, অনেকটা সস্তা রুপোও, আজ কলকাতায় রেট কত?

সোমবারে দাম কমল সোনা ও রুপোর। আজ কলকাতায় প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা কমল সোনার দাম। পাশাপাশি রুপোও নেমেছে ২০০০ টাকা।

Advertisement
দাম কমে গেল সোনার, অনেকটা সস্তা রুপোও, আজ কলকাতায় রেট কত?
হাইলাইটস
  • মঙ্গলবার শহর কলকাতায় কমে গেলে সোনার দাম।
  • পাশাপাশি এদিন দাম কমল রুপোরও।
  • আজ কোন সোনার দাম কমে কত হল? জেনে নেওয়া যাক।

মঙ্গলবার শহর কলকাতায় কমে গেলে সোনার দাম। পাশাপাশি এদিন দাম কমল রুপোরও। সোমবারের নিরিখে মাত্র ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ২০০০ টাকা সস্তা হল রুপো। পাশাপাশি প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা নেমেছে সোনার রেটও। আজ কোন সোনার দাম কমে কত হল? জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট সোনার দাম

কলকাতায় সোমবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ মাঝে একদিনের ব্যবধানে ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে প্রায় ৫৫০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম:

কলকাতায় গতকাল ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৪২ হাজার টাকা। আজ সেই দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে একদিনে কমেছে ৫০০ টাকা।

২৪ ক্যারেট সোনা ও ২২ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

২৪ ক্যারেট সোনায় গোল্ডের বিশুদ্ধতার মাত্রা ৯৯ শতাংশ। আর ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে সোনার বিশুদ্ধতার মাত্রা ৯১ শতাংশ। ২৪ ক্যারেট সোনাই সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়। 

অন্যদিকে,  ২২ ক্যারেট সোনা দিয়ে গায়ের গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। এতে ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement