ধড়াম করে কলকাতায় সস্তা গয়না সোনা, লক্ষ্মীবারে দাম কমল প্রায় ৬ হাজার টাকা

Kolkata Gold Price: হলমার্ক সোনার দামই এদিন অনেকটা কমে গিয়েছে। গত কয়েক মাসের মধ্যে একদিনে কার্যত সর্বাধিক পতনের সাক্ষী রইল সোনার দর। আজ কোন সোনার দাম কতটা কমল?জেনে নেওয়া যাক

Advertisement
ধড়াম করে কলকাতায় সস্তা গয়না সোনা, লক্ষ্মীবারে দাম কমল প্রায় ৬ হাজার টাকালক্ষ্মীবারে দাম কমল প্রায় ৬ হাজার টাকা
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই আচমকা কলকাতার বাজারে সস্তা হল সোনা।
  • হলমার্ক সোনার দামই এদিন অনেকটা কমে গিয়েছে।
  • একদিনে কার্যত সর্বাধিক পতনের সাক্ষী রইল সোনার দর।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই আচমকা কলকাতার বাজারে সস্তা হল সোনা। সুখবরের বিষয় হল, হলমার্ক সোনার দামই এদিন অনেকটা কমে গিয়েছে। গত কয়েক মাসের মধ্যে একদিনে কার্যত সর্বাধিক পতনের সাক্ষী রইল সোনার দর। আজ কোন সোনার দাম কতটা কমল?জেনে নেওয়া যাক

২৪ ক্যারেট সোনা: ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোশিয়েসনের দেওয়া রেট অনুযায়ী আজ কলকাতায় ২৪ ক্য়ারেট সোনার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা। যা কিনা গতকাল ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৫৫০ টাকা। 

এই সোনার বিশুদ্ধতার পরিমাণ সর্বাধিক। প্রায় ৯৯ শতাংশ সোনা এক্ষেত্রে বিশুদ্ধ। এই সোনা দিয়ে মূলত গিনি, কয়েন, সোনার বাট ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট সোনা: ২৪ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে ২২ ক্যারেট সোনাও। এই সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা।

হলমার্ক সোনা: কলকাতায় হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের আজ দাম রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ ৫৯৫০ টাকা প্রতি ১০ গ্রামে দাম কমেছে।

মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। এই সোনার বিশুদ্ধতার পরিমাণ ৯১ শতাংশ। হলমার্ক থাকায় গ্রাহকেরা নিশ্চিন্তে এই সোনা কিনতে পারেন।

অনেকটা সস্তা হয়েছে রুপোও

শহর কলকাতায় চড়েছে রুপোর দরও। আজ কলকাতায় রুপোর প্রতি কেজির দর রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। গতকাল এই দাম ছিল ২ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম কমেছে প্রায় ১৫ হাজার টাকা। 

POST A COMMENT
Advertisement