
শহর কলকাতায় সামান্য বাড়ল সোনার দাম। শনিবারের নিরিখে সোমবার সোনার দাম বাড়ল সামান্য পরিমাণেই। তবে রুপোর দাম রয়েছে স্থির। এই দামই মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কলকাতার অধিকাংশ সোনার দোকানে বজায় থাকবে। যে দোকানগুলি ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়সনের আওতায় আসে, মূলত তাঁদের ক্ষেত্রে এই দাম বজায় থাকবে মঙ্গলবার দুপুর পর্যন্ত। কোন সোনার দাম কত রয়েছে? জেনে নেওয়া যাক।
কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১০ গ্রাম পাকা সোনার রেট ৩০০ টাকা বেড়েছে।
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা। এক দিন আগে ৫ সেপ্টেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক দিনের ব্যবধানে বেড়েছে ৩০০ টাকা। এই দামও মঙ্গলবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।
উল্লেখ্য বিষয় হল, এই ২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়।