সোনা, রুপোর দামের পতনপরপর দাম বৃদ্ধির পর কলকাতায় সোনার দামে কিছুটা স্বস্তি। সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় কমল সোনার দাম। ২৪ ক্যারেট থেকে শুরু করে ২২ ক্যারেট ও হলমার্কযুক্ত সোনার দাম এদিন সস্তা হয়েছে। সোনার পাশাপাশি সোমবার সস্তা হয়েছে রুপোও।
২৪ ক্যারেট সোনা: ২৪ ক্যারেট সোনাকে পাকা সোনা বলা হয়। এই সোনার প্রতি ১০ গ্রামের আজ দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৬৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ গত একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২১৫০ টাকা।
২২ ক্যারেট সোনা: কলকাতায় সস্তা হয়েছে ২২ ক্যারেট সোনাও। এদিন কলকাতায় এই সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ গত একদিনে ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২১৫০ টাকা।
হলমার্ক সোনা: কলকাতায় সস্তা হয়েছে হলমার্ক সোনাও। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। এই সোনার বিশুদ্ধতার পরিমাণ ৯১ শতাংশ। কলকাতায় এই সোনার দাম কমেছে ২০৫০ টাকা।
রুপোর দাম: সোনার পাশাপাশি কলকাতায় কমেছে রুপোর দামও। কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে কমেছে প্রায় ১০ হাজার টাকা। গতকাল রুপোর প্রতি কেজিতে দাম ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৯৫০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৭০০ টাকা।