Kolkata Metro Timing: ভোটের দিন কলকাতা মেট্রোর পরিষেবা কেমন থাকবে? প্রথম ও শেষ ট্রেনের টাইমিং জানুন

কলকাতায় মেট্রো পরিষেবা ভোটের দিন কেমন থাকবে তা জানতে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল bangla.aajtak.in । কর্তৃপক্ষের তরফে কী জানানো হল? জেনে নেওয়া যাক

Advertisement
ভোটের দিন কলকাতা মেট্রোর পরিষেবা কেমন থাকবে? প্রথম ও শেষ ট্রেনের টাইমিং জানুনভোটের দিন কলকাতা মেট্রোর পরিষেবা কেমন থাকবে
হাইলাইটস
  • ভোটের দিন শহরে মেট্রো চলবে কিনা, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে।
  • অনেকেরই প্রশ্ন বুধবার মেট্রো চলবে কি?
  • নাকি রবিবারের মতো সার্ভিস দেওয়া হবে?

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ভোটের পর দ্বিতীয় দফায় মূল ফোকাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ফলে ভোটের দিন শহরে মেট্রো চলবে কিনা, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন বুধবার মেট্রো চলবে কি? আবার কিছু লোকের প্রশ্ন ওই দিন মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে, নাকি রবিবারের মতো সার্ভিস দেওয়া হবে?

মেট্রো পরিষেবা নিয়ে কী জানা গেল?

মেট্রো পরিষেবা ওই দিন কেমন থাকবে তা জানতে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল bangla.aajtak.in । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। অর্থাৎ ভোটের কোনও প্রভাব মেট্রোতে অন্তত পড়ছে না।

প্রথম ও শেষ মেট্রো কখন?

সাধারণ নিয়ম অনুযায়ী, ব্লু লাইনে নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫৪ মিনিটে।

রাতে শেষ মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে ৯টা বেজে ৪৫ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪৪ মিনিটে। 

গ্রিন লাইনে প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে। উল্টোপথে সকাল ৬টা ৩৯ -এর সময় সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো।

রাতে সেক্টর ৫ থেকে লাস্ট মেট্রো ছাড়বে ৯টা বেজে ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৫৫ মিনিটে।

অরেঞ্জ লাইনে সকালে প্রথম মেট্রো রয়েছে ৭টা বেজে ৪০ মিনিটে। এটি ছাড়বে জয়হিন্দ এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে। উল্টোপথে নোয়াপাড়া থেকে জয়হিন্দগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা বেজে ১৮ মিনিটে।

রাতে নোয়াপাড়া থেকে জয় হিন্দ-এর উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টার সময়। অন্যদিকে জয় হিন্দ থেকে মোয়াপাড়ায় রাতের শেষ ট্রেন ৯টা বেজে ২০ মিনিটে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement