Kolkata Metro Service in Bhai Phota: ভাইফোঁটাতেও ঘনঘন চলবে মেট্রো, দেখে নিন টাইম টেবিল

Kolkata Metro Service in Bhai phota 2022: কালীপুজোর পর ভাইফোঁটাতেও বাড়ল মেট্রোর সংখ্যা। যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে।  মেট্রো রেলের তরফে বিজ্ঞপিতে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবর, ভাইফোঁটার দিন মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে। উত্তর-দক্ষিণ করিডোরে ২৩৪ টি এবং পূর্ব-পশ্চিম করিডোরে ৯০ টি মেট্রো চালানো হবে। 

Advertisement
ভাইফোঁটাতেও ঘনঘন চলবে মেট্রো, দেখে নিন টাইম টেবিলপ্রতীকী ছবি
হাইলাইটস
  • কালীপুজোর পর ভাইফোঁটাতেও বাড়ল মেট্রোর সংখ্যা
  • যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে
  • এদিন উত্তর ও দক্ষিণ করিডোরের আপ ও ডাউন শাখায় ১১৭টি করে মেট্রো চলবে

Kolkata Metro Service in Bhai Fota 2022: কালীপুজোর পর ভাইফোঁটাতেও (Bhai Phota) বাড়ল মেট্রোর (Metro) সংখ্যা। যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে। মেট্রো রেলের তরফে বিজ্ঞপিতে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবর, ভাইফোঁটার দিন মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে। উত্তর-দক্ষিণ করিডোরে ২৩৪ টি এবং পূর্ব-পশ্চিম করিডোরে ৯০ টি মেট্রো চালানো হবে। 

বিজ্ঞপিতে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ করিডোরের আপ ও ডাউন শাখায় ১১৭টি করে মেট্রো চলবে। সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ৩৫ পর্যন্ত পর্যন্ত চলবে উত্তর-দক্ষিণ শাখার মেট্রো।

কোন সময়ে কোন মেট্রো:
সকাল ৬টা ৫০-এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো একই সময়ে দমদম থেকে কবি সুভাষেও ছাড়বে। সকাল ৬টায ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো সকাল ৭টায়।

শেষ মেট্রো কখন?
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ৯.২৮ টায়।  কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ৯.৩০-এ। ৯.৪০-এ দমদম থেকে কবি সুভাষ। একই সময়ে কবি সুভাষ থেকে দমদমের মেট্রো ছাড়বে।

ইস্ট-ওয়েস্টে ৯০টি মেট্রো চলবে-

প্রথম মেট্রো: শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ৬টা ৫৫ পর্যন্ত। সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদা পর্যন্ত সকাল ৭ টায়।

শেষ মেট্রো পরিষেবা:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ৯টা ৩৫-এ। রাত ৯টা ৪০-এ সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা।

এর আগে কালীপুজোতেও বিশেষ মেট্রো চলার কথা আগেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে, মধ্যরাত পর্যন্ত মিলবে পরিষেবা। কালীপুজোর দিন উত্তর-দক্ষিণে মোট ২০০টি পরিষেবা মিলবে। তারমধ্যে ১০০টি আপ ও ১০০টি ডাউন। এর মধ্যে আপ ও ডাউন লাইনে ৬টি করে থাকবে বিশেষ পরিষেবা।

POST A COMMENT
Advertisement