কলকাতা মেট্রো নিয়ে বড় ঘোষণাকলকাতায় এসে বাংলার রেল ও মেট্রো নিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে মেট্রো নিয়ে বড় ঘোষণাও রয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের কাঁধে ভর করে বড় পরিবর্তন হতে চলেছে ইস্টার্ন রেল ও কলকাতা মেট্রোয়। আগামী পাঁচবছরের পরিকল্পনা বলে দিলেন রেলমন্ত্রী।
বাংলার রেলপথে আমূল পরিবর্তনে আগ্রহ প্রকাশ করেছে কেন্দ্র। আগের সরকারের আমলে যেসব কাজ আটকে ছিল তা এবার করা হবে। রেলে ১ লক্ষ কোটিরও বেশি কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০২টি নতুন 'অমৃত ভারত' স্টেশন তৈরি হবে। ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি হবে।
আগামী ৫ বছরে মেট্রোয় ৬০টি নেক্সট জেনারেশন ট্রেন
শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে দুই বড় ঘোষণা করেন তার মধ্যে একটি- দিল্লি থেকে শিলিগুড়িতে চলবে বুলেট ট্রেন। মাত্র ৬ ঘণ্টায় রাজধানী থেকে উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া যাবে। রাজধানী দিল্লির সঙ্গে শিলিগুড়ির সুসংযোগ হয়ে যাবে। রেলমন্ত্রী আরও এক বড় ঘোষণায় বলেন, আগামী ৫ বছরে মেট্রোয় ৬০টি নেক্সট জেনারেশন ট্রেন আসবে। ফলে মেট্রো যেমন দ্রুত গতিতে ছুটবে মেট্রো, তেমনই ট্রেনের সংখ্যা বাড়লে ঘন ঘন মেট্রো পরিষেবাও মিলবে। মেট্রোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। কলকাতা মেট্রোয় অনেক বড় বদল আনা হবে।
এছাড়াও, থমকে থাকা ৬২ প্রকল্পে গ্রিন সিগন্যাল মিলেছে। ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে ১৪২০৫ কোটি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে বলব ডাবল ইঞ্জিন সরকার ৪০ টার বেশি এনওসি রেলওয়েকে দেওয়া হয়েছে।
শনিবার কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্প ও পরিষেবা পর্যালোচনার উদ্দেশ্যে শহরে আসেন রেলমন্ত্রী। এই সফরকালে তিনি মেট্রোর চলমান সম্প্রসারণ প্রকল্প, যাত্রী পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখেন। আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।