কলকাতা মেট্রো আরও বাড়ছে, নতুন স্টেশন শীঘ্রই, এ বার কোন রুটে?

আরও পরিধি বাড়ছে কলকাতা মেট্রোর। এবার পার্পল লাইন নিয়ে পাওয়া গেল বড় আপডেট। জোকার পরেও সম্প্রসারিত করা হবে কলকাতা মেট্রো।

Advertisement
কলকাতা মেট্রো আরও বাড়ছে, নতুন স্টেশন শীঘ্রই, এ বার কোন রুটে?নতুন স্টেশন পাচ্ছে কলকাতা মেট্রো
হাইলাইটস
  • নতুন স্টেশন পাচ্ছে কলকাতা মেট্রো।
  • পার্পল লাইন নিয়ে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
  • কোন রুটে কাজ শুরু হচ্ছে? জানুন

কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে। মেট্রো কর্তৃপক্ষের ফোকাসে রয়েছে পার্পল লাইনও। এই লাইনে দীর্ঘদিন ধরে জোকার পরেও মেট্রো নিয়ে যাওয়ার দাবি করে আসছেন সাধারণ যাত্রীরা। অবশেষে যাত্রীদের দাবি মেনে নিল মেট্রো কর্তৃপক্ষ। পার্পল লাইন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে। ইতিমধ্যেই এ বিষয়ে রেলমন্ত্রক গ্রিন সিগন্যাল দিয়েছে বলে জানা গিয়েছে।

পার্পল লাইনে মেট্রোর পরিধি কতটা বাড়বে?

কলকাতা মেট্রোর সদূর প্রসারী লক্ষ্যের দিকে তাকালে বলা যায়, আগামী ভবিষ্যতে  জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত যাবে মেট্রো। এছাড়াও, জোকা থেকে সরাসরি এসপ্ল্যানেড পৌঁছতে পারবেন যাত্রীরা। সেই কাজও চলছে।

তবে মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জোকা পার্পল লাইন আরও ১.৭ কিমি সম্প্রসারণের বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছে। নতুন রুট যুক্ত হলে কলকাতা মেট্রোর পার্পল লাইন জোকা থেকে বেড়ে হবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। নতুন স্টেশনের নাম এখনও অবশ্য জানা যায়নি। তবে সূত্রের দাবি, IIM জোকা ক্যাম্পাস থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এই স্টেশন তৈরি করা হবে। এরফলে বিপুল সংখ্যক পড়ুয়ারা যে দারুণ সুবিধা পাবেন তা নিঃসন্দেহে বলা যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যেত এতদিন জোকা স্টেশনে নেমেই অটো ধরে  শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন পড়ুয়ারা। এবার তাঁদের সেই ঝঞ্ঝাট আগামী কয়েক বছরের মধ্যে কমে যাবে বলে মনে করা হচ্ছে। 

মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর এই ১.৭ কিমি জুড়তে হাঁসপুকুরিয়া, সারমাস্টারচক ও জোকা এলাকায় এই প্রজেক্টের জন্য জমি নেওয়া হবে।  ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে নতুন সরকার আসার পরেই মাত্র পাঁচ দিনেই অর্থাৎ ১২০ ঘণ্টায় চিংড়িঘাটায় মেট্রোজট কেটে গিয়েছে। এবার পার্পল লাইনে ফোকাস করছে কর্তৃপক্ষ। যদিও এখন দুই ভাবে পার্পল লাইনের কাজ চলছে। পরবর্তী লক্ষ্য হল ডায়মন্ড পার্ককে জোকার সঙ্গে জুড়ে দেওয়া, যার সুবিধা পাবেন বহু মানুষ।

 

POST A COMMENT
Advertisement